আফজাল হোসেন চাঁদ :
সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংস্থা সমূহ ও এতিমখানা সমূহ’র সহযোগিতায় বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সমাজসেবা অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রূমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার সর্বদা দেশের দরিদ্র মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করছেন। দেশের দুস্থ, দরিদ্র, অসহায়, শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীত মহিলা ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে এছাড়াও বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ সব খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।

0 মন্তব্য(গুলি):