ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

SHARE

আফজাল হোসেন চাঁদ : ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান মনির।
SHARE

0 মন্তব্য(গুলি):