ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতালে বিন হস্তান্তর

SHARE

 ‎ ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতালে বিন হস্তান্তর

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রত্যাশায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদ রায়হানের নিকট ডাস্টবিন বা বিন হস্তান্তর করেছেন নেতৃবৃন্দরা।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয়ক সম্পাদক ও সহকারী এটর্নি জেনারেল উজ্জল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহীন আলম বিপ্লব সহ স্বেচ্ছাসেবকদলের ঝিকরগাছা-চৌগাছা উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।


SHARE

0 মন্তব্য(গুলি):