ঝিকরগাছার মাগুরা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও তাফসীরুল কুরআন বিতরণ

SHARE

 ঝিকরগাছার মাগুরা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও তাফসীরুল কুরআন বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদ’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আগত রোগীদের  মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহযোগিতায় মাগুরা ইউনিয়ন থেকে প্রায় ২হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন এবং চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগীদের ঔষুধ ও চশমা  প্রদান করা হয়েছে এবং আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেছেন।

মাগুরা-ডহর মাগুরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোহাম¥দ মোসলেহ উদ্দিন ফরিদ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, চিকিৎসা নিতে আসা সকল আগত রোগীদের ধৈর্য্য ধারণ করে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য সকল অপারেশন ফ্রি করা হবে। মাগুরা ইউনিয়নবাসী  আপনারা সেবা পেয়ে সন্তুষ্ট থাকলে আগামীদিনে দুই মাস অন্তর আবারও এই সেবার ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদি। 

শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদ’র সেক্রেটারি এ্যাড. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ইমদাদুল হক, অধ্যাপক মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক কাজী আনোয়ার হুসাইন, মাগুরা-ডহর মাগুরা বিদ্যালয়ের সভাপতি ইউনুস আলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার পাল প্রমুখ।

উল্লেখ্য, ডহর মাগুরা গ্রাম থেকে শরীরের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা আব্দুল জালাল বলেন, আমার শরীর কাপে এ জন্য চিকিৎসা নিতে এসেছি। আর্থিক সংকটের জন্য চিকিৎসা নিতে পারি নি। আজকে ফ্রি সেবা আমি অনেক সন্তুষ্ট। কায়েমকোলা গ্রাম থেকে বুকের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা আকবর আলী বলেন, আমার বুকের দীর্ঘদিন সমস্যা। আমি নিম্ন আয়ের মানুষ ডাক্তার দেখাতে যাওয়ার সামর্থ্য নেই। আজকে এখানে সেবা পেয়ে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।

SHARE

0 মন্তব্য(গুলি):