ঝিকরগাছায় জামায়াতের প্রার্থী মোসলেম উদ্দিন ফরিদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

SHARE

 ঝিকরগাছায় জামায়াতের প্রার্থী মোসলেম উদ্দিন ফরিদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আফজাল হোসেন চাঁদ  :

যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা.  মোহাম্মদ মোসলেম উদ্দিন ফরিদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা প্রেসক্লাবে বুধবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ মোসলেম উদ্দিন ফরিদ। 

এসময় তিনি তার বক্তব্যে বলেন, তিনি এমপি না হলেও সারাজীবন মানুষের সেবা করে যাবেন। ইংল্যান্ডের পাসপোর্ট বাতিল করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান। ইতিমধ্যে তিনি ঝিকরগাছা-চৌগাছার স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়নে কাজ শুরু করেছেন। তার নেতৃত্বে দুই উপজেলার ২২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন চলমান রয়েছে। এছাড়াও তিনি ঝিকরগাছা প্রেসক্লাবের উন্নয়নের জন্য ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি একরামুল্লাহ স্বপন, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সেক্রেটারি তরিকুল ইসলাম, সদস্য- তারিক মোহাম্মদ, কেএম ইদ্রিস আলী, রেজোয়ান বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম, জামায়াতের পৌর সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, পৌরসভা জামায়াতের ১নং ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি ইসমাইল হোসেন,  ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক,  ৬নং ওয়ার্ডের সভাপতি মনজুর আলম, ৭নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম,  ৮নং ওয়ার্ডের সভাপতি আক্তার ফারুক, ৯নং ওয়ার্ডের সভাপতি আয়ুব হোসেন সহ আরও অনেকে। 


SHARE

0 মন্তব্য(গুলি):