শহীদ জাবির স্মরণে ঝিকরগাছায় বৃক্ষরোপন

SHARE
শহীদ জাবির স্মরণে ঝিকরগাছায় বৃক্ষরোপন
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার কৃতি সন্তান সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির স্মরণে ”এক শহীদ, এক বৃক্ষ রোপন কর্মসূচি” পালিত হয়েছে।
শনিবার (১৯জুলাই) সকাল ১১টায় উপজেলার দেউলি গ্রামে শহীদ জাবিরের কবরের পাশে তার মা শিরিনা আক্তারের দেখানো স্থানে যশোরের জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের বাস্তবায়নে এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে একটি ঔষধি আমলকি গাছের চারা রোপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মাতা শিরিনা আক্তারসহ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):