ঝিকরগাছায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

SHARE

ঝিকরগাছায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদনী বিডি ডেস্ক : 

যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭জুলাই) বিকাল সাড়ে ৫টার সময়ের আয়োজনে ব্রীজ সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়ক থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে স্ট্যান্ডে এসে শেষ হয় এবং সমাবেশের আয়োজন শুরু হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

তিনি তার বক্তব্যে বলেন, এবারে নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন, এজন্য ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে থাকতে হবে। একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়। একটি দল টেন্ডারবাজির সাথে যুক্ত রয়েছে । এদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না, এদেশের মানুষ আর হত্যা দেখতে চায় না।

তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে আরও  বলেন, আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারণ যারা নিরপেক্ষতা বজায় রাখেনি তাদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে। আমরা আর  দেখতে চাই না। ঢাকায় জাতীয় সমাবেশ হবে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের সমাবেশ।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম'র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদ, যুব জমায়েতের সভাপতি আবিদুর রহমান সহ,মনিরুজ্জামান সুমন, জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারি,  রাজনৈতিক নেতৃবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):