ঝিকরগাছায় জুলাই-আগস্টের শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯জুলাই) জোহরবাদ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলে সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রনোকুল ইসলাম, সদস্য সচিব নাইম হোসেন ডনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়নসহ উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও ১১ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

0 মন্তব্য(গুলি):