ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষ্যে জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ

SHARE

ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষ্যে জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সদর ইউনিয়নের লাউজানী আল হেলাল ট্রাস্ট কমপ্লেক্সে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে পাঁচ শতাধিক নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা ও ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, আবিদুর রহমান সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

SHARE

0 মন্তব্য(গুলি):