ঝিকরগাছায় বন্ধের দিনেও বাড়ি বাড়ি গিয়ে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ করছেন শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সচিব আবু সাঈদ
আফজাল হোসেন চাঁদ :
দুটি সরকারি ছুটির ভোর বেলা থেকে সারাদিন ব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্ধের দিনেও বাড়ি বাড়ি গিয়ে টিসিবি’র একটিভ স্মার্ট কার্ড বিতরণ করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সচিব আবু সাঈদ। বর্তমানে ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
তিনি ইতিমধ্যে ২০২২ সালে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় তার কর্মপরিধি বৃদ্ধির লক্ষ্যে ৬অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় তৎকালীন জেলা প্রশাসক ও একই সনের বিজয়ের মাসে তাকে সম্মান জানিয়ে শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কার প্রদান করেন তৎকালীন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, আমি কথায় না কাজে বিশ্বাসী। কাজ থাকলে আমার অন্য কোনো কিছু ভালো লাগে না। আমি সরকারের একজন অতি সামান্য কর্মচারী। আমার দায়িত্ব মেনে আমি যে সম্মানে সম্মানিত হয়েছি, এটার দাবিদার আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল সাধারণ মানুষ।

0 মন্তব্য(গুলি):