রুটিন অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে, সরকারকে কাজ করার পরিবেশ দিতে হবে : ডিসি আজাহারুল ইসলাম

SHARE

 ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ মতবিনিময় ডিসি আজাহারুল ইসলাম

রুটিন অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে, সরকারকে কাজ করার পরিবেশ দিতে হবে

আফজাল হোসেন চাঁদ :

রুটিন অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে, সরকারকে কাজ করার পরিবেশ দিতে হবে বলেছেন যশোরের মাননীয় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪২৫অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল(এডিবি) এর আওতায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ মতবিনিময় সভায় 

প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, এদেশে জন্ম গ্রহণ করা প্রতিটা নাগরিকের জন্মনিবন্ধন জরুরী একারণে, এই সনদের মাধ্যম দিয়ে দেশের সকল সরকারি বেসরকারি সুবিধাদি তিনি ভোগ করতে পারবেন। এছাড়াও যার জন্ম সনদ নেই, তার মৃত্যুসনদও থাকবে না। তখন, ওয়ারেশ কায়েম সনদও করা যাবে না। এসব জটিলতা থেকে মুক্তি পেতে প্রত্যেক মা-বাবাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল হাসপাতাল ক্লিনিকগুলোকে সচেতন হবার আহবান জানিয়েছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার সভাপতির বক্তব্যে তিনি বলেন, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন সনদের উপর প্রোজেক্টটরের মাধ্যমে বড় পর্দায় একটি সুন্দর প্রেজেনটেশন তুলে ধরেন। যা দেখে উপস্থিত ব্যক্তিবর্গ জন্ম ও মৃত্যুনিবন্ধন বিষয়ের উপর একটি পরিস্কার ধারণা পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, নির্বাসখোলা ইউনিয়ন প্রশাসক আইসিটি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল আলীম, যুব অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আখি খাতুন ও গদখালী গ্রাম্য পুলিশ ইউনুস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর মো. কামরুজ্জামান বিশ্বাস।

SHARE

0 মন্তব্য(গুলি):