ঝিকরগাছা পৌর বিএনপির ইফতার মাহফিল

SHARE

 ঝিকরগাছা পৌর বিএনপির ইফতার মাহফিল

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌর সভার ৪, ৫ ও ৮নংওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) পৌরসদরের কৃত্তিপুর শহীদ নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ ও ৫ নং ওর্য়াডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একই সাথে পারবাজার হাইস্কুলে ৮ নং ওর্য়াডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহম্মেদ বাবু। পারবাজার হাইস্কুলে ৮ নং ওর্য়াডের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি রুহুল আমিন সুজন।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মন্টু, সহ সভাপতি দ্বীন ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফয়সাল মুকুট, সহ-শ্রম বিয়য়ক সম্পাদক নেয়াজ হোসেন সহ পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী ও এলাকাবাসী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পারবাজার বায়তুল হুদা জামে মসজিদের হাফিজ মামুন।

SHARE

0 মন্তব্য(গুলি):