আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কপোতাক্ষ নদের দেশীয় মাছকে বাঁচাতে নিষিদ্ধ ৩শ মিটার চায়না দুয়ারী জাল ভস্মিভূত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ।
ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামে কপোতাক্ষ নদীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ছোট মাছ নিধন করার ৩শ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ভস্মীভুত করেনসিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ।
এসময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছকে ধ্বংস করতে চায়না দুয়ারী জাল আমাদের জন্য অভিশাপ বয়ে এনেছে। এই নিষিদ্ধ জাল কপোতাক্ষ নদে ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশনা দেন এবং দেশীয় মাছকে রক্ষা করতে সরকারের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় কামনা করেছেন।
এ সময় তার সহযোগী ছিলেন, শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল মালেক ও তার নেতৃত্বে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা সহায়তা করেন।

0 মন্তব্য(গুলি):