আফজাল হোসেন চাঁদ :
‘ব্যস্ত জীবনের ফাঁকে নিজেদের জন্য একটি দিন’ এই স্লোগানকে সামনে রেখে আলিফ মিডিয়া লিমিটেড'র কর্মরত শতাধিক সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই আয়োজনের শুরুতে ছিলো র্যালি ও পবিত্র কোরআন তেলাওয়াতের
রওনা দিয়ে সংবাদকর্মীরা অংশ নেন আলোচনা সভায়। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সম্মেলনটি।
যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে এই আয়োজনে দৈনিক লিখনী সংবাদ পত্রিকার ব্যবস্থাপক বিএস বিদ্যুৎ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে দৈনিক লিখনী সংবাদ'র যশোর জেলা প্রতিনিধি আবুল বাশার জীবন'র সঞ্চালনের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ'র প্যানেল চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) কামরুজ্জামান, আলিফ মিডিয়ার চেয়ারম্যান মোঃ রানা আহম্মেদ, অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কমের সম্পাদক আফজাল হোসেন চাঁদ, আলিফ মিডিয়ার সহ বার্তা সম্পাদক কে.এম.আতিক হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার শ্রী উৎপল কুমার ঘোষ, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, ইউপি সদস্য ইমরান হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আলিফ মিডিয়া লিমিটেড'র চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার মধ্যে থাকেন। এই পেশার ফাঁকে নিজেদের বিনোদন ও সকলের সাথে একটি দিন কাটাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিতভাবে এই আয়োজনটি করার৷
তিনি আরো বলেন বাংলাদেশে এই প্রথম আইপি টিভি হিসেবে স্যাটেলাইট ক্যাবল অপারেটিংয়ের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে দর্শক প্রতিনিধি সহ সকলকে উক্ত টিভির সাথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন৷ এবং আলিফ মিডিয়ার ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা ও সকল সাংবাদিকদের এক হয়ে একটি পরিবারের মতো হয়ে কাজ করার আহবান জানান৷
অনুষ্ঠানের পরিশেষে আলিফ মিডিয়ায় বিশেষ ভুমিকা রাখায় আলিফ মিডিয়ার সকল সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয় আলিফ মিডিয়ার চেয়ারম্যান রানা আহম্মেদ, ব্যবস্থাপক বি এস বিদ্যুৎ, উপস্থাপক মোঃ রুস্তম আলী, সিনিয়র ক্রাইম রিপোর্টার উৎপল ঘোষ, বার্তা সম্পাদক আসাদুল্লাহ গালিব আল সাদী, সহ বার্তা সম্পাদক কে.এম.আতিক হাসান, নড়াইলের বিশেষ প্রতিনিধি মঈনুল ইসলাম মিন্টু কে সম্মাননা স্বারক প্রদান করা হয়৷

0 মন্তব্য(গুলি):