ঝিকরগাছায় দিনদুপুরে দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাত হয়েছে স্বর্ণ ব্যবসায়ী মৃত্যুঞ্জয়

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় দিনদুপুরে দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাত হয়েছে স্বর্ণ ব্যবসায়ী মৃত্যুঞ্জয় সিংহ (৪৫)। তার স্বর্ণের দোকানের ভেতর ঢুকে  ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।

আহতের ছেলে অভিজিৎ সিংহ বলেন, বুধবার( ২৪ নভেম্বর) বেলা ১২টার সময় পৌর সদরের কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে। অজ্ঞাত এক ব্যক্তি আমাদের জুয়েলারি দোকানে ঢুকে বাবার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করে দ্রুত দোকান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকা একজনের মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায় ওই দুজন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এ সময় পাশের দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসক জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তবে কি কারনে এমনটি হলো সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তারা দোকান থেকে কোনো অলংকার নিয়েছে কিনা। হয়তো পূর্বশত্রুতার জের ধরে হত্যার চেষ্টা করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, ছুরি মেরে ঘটনাস্থল পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের গ্রেফতারের জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে। আশাকরছি দুর্বৃত্তদের অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

SHARE

0 মন্তব্য(গুলি):