ঝিকরগাছার সংবাদকর্মীদের সাথে নবাগত ওসি সুমন ভক্তের মতবিনিময়

SHARE

চাঁদনী বিডি ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে থানার অফিসার ইনচার্জের কার্যালয়ের মতবিনিময়ের আলোচনায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সহ সভাপতি রফিকুল ইসলাম, আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামাল, তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য - এম আর মাসুদ, ইলিয়াস উদ্দীন, একরামুল হক খোকন, জুলফিকার আলী ভুট্টো, মতিয়ার রহমান। এছাড়াও সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মিঠুন সরকার, হান্নান হোসেন, সিপন সরদার প্রমুখ।

মতবিনিময়ে নবাগত অফিসার ইনচার্জ সুমন ভক্ত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি সর্ব সময় সততা নিয়ে আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আমার নিকট হতে আপনাদের সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করবো। তবে অন্যায়ের পক্ষে গিয়ে আমার নিকট কোন সুপারিশ না করার জন্য অনুরোধ রইল।

এছাড়াও তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, অমানবিক ও অপেশাদার, বিট পুলিশিং কার্যক্রম, মাদক নির্মূলসহ সব নির্দেশনা মানতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

SHARE

0 মন্তব্য(গুলি):