ঝিকরগাছায় অফসিতে কৃষি উপকরণ বিতরণ

SHARE

আফজাল হোসেন চাঁদ :

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামে ২০২০-২১ অর্থবছরে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অফসিতে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুন) বিকালের উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ ঢাকা খামার বাড়ি প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোঃ শাহিনুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ দীপঙ্কর দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাবুব আলম রনি, নাভারন ব্লকের উপ-সহকারী অফিসার নয়ানান্দন পাল, বোধখানা ব্লকের উপ-সহকারী অফিসার আইয়ুব আলী, পানিসারা ব্লকের উপ-সহকারী অফিসার শিমুল রায়, অর্ধেন্দু পাড়ে প্রমুখ।

SHARE

0 মন্তব্য(গুলি):