ঝিকরগাছায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে উপজেলা প্রশাসন

SHARE

আফজাল হোসেন চাঁদ : 

যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌরসভা এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে ও সর্বসাধারণকে করোনা সংক্রমণ হতে আরো বেশি সচেতন করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে।

 ক্রমাগতই উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঞ্চলে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন দিন-রাত নিরলস ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিরা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলাধীন যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেই এলাকায় সর্বসাধারণের অবাদ চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারিতে রেখে একই সাথে আরো বেশি সচেতনতা বৃদ্ধি ও জনসমাগম ঠেকাতে বিভিন্ন এলাকার চায়ের দোকান এবং শপিংমলে নিয়মিত ও সচেতনতামূলক মাইকিং, সংক্রমিত এলাকাগুলোতে অবাদ চলাচলে কিছুটা বিধি-নিষেধ এনেছেন। 

এছাড়া সর্বসাধারণকে আরো বেশি স্বাস্থ্য সচেতন করতে নিয়মিত মাইকিং করছেন। এই সংক্রমণ যেন প্রকট আকার ধারণ না করে, সেজন্য তারা প্রতিনিয়ত পাড়া-মহল্লার দোকান-পাট ও শপিংমলে তদারকি করতে দেখা যাচ্ছে। মাস্ক ব্যবহারে সর্বসাধারণকে উদ্বুদ্ধকরণে প্রচারণা ও বিমূল্যে মাস্ক বিতরণ করছেন । এছাড়াও যে বাড়িতে করোনা সংক্রমণ পাওয়া গেছে, সেই বাড়িগুলোতে লাল পতাকা ও ২৪ঘন্টার গ্রাম পুলিশের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

SHARE

0 মন্তব্য(গুলি):