ঝিকরগাছায় বেকার মহিলাদের হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন - ডাঃ নাসির উদ্দিন এমপি

SHARE

আফজাল হোসেন চাঁদ :

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার বেকার মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ৫দিনের হস্তশিল্প ( কচুরীপানার পণ্য) বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি আমিও বলতে চাই তরুণ প্রজন্ম যদি চাকরীর পিছনে না ছুটে, নিজেকেই যদি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে, তাহলে তাদেরই মাধ্যমে এলাকার অন্যান্য বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এথেকেই বেকারত্ব ঘুচে যাবে।

উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি’র(জাইকা) সহযোগিতায় বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপপরিচালক ( উপ সচিব) মোঃ হুসাইন শওকত, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, ইউজিডিপি’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমবায়ের উদ্যোক্তা সাঈদ হাফিজ।


SHARE

0 মন্তব্য(গুলি):