ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক ইসমাইল হোসেন

SHARE

আফজাল হোসেন চাঁদ :

শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে  যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল পরিদর্শন করলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (উপ সচিব) মোঃ ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান, সহকারী পরিদর্শক সুসান্ত কুমার সাহা, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক (উপ সচিব) মোঃ ইসমাইল হোসেন স্কুল পরিদর্শনের পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলের সভাপতি আরাফাত রহমানের সাথে সৌজন্যেমূল্য সাক্ষাৎ করেন।

SHARE

0 মন্তব্য(গুলি):