ঝিকরগাছা থেকে প্রকাশিত হয়েছে সাপ্তাহিক পত্রিকা নিশান

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌরসদর থেকে মহান বিজয় দিবসে প্রকাশিত হয়েছে অগ্রসর পাঠকের প্রিয় সাপ্তাহিক “নিশান” নামক একটি পত্রিকা। ‘নিশান’পত্রিকাটির প্রকাশকের দায়িত্ব পালন করছেন ঝিকরগাছার কথা সাহিত্যিক মাসুমা মিম এবং সম্পাদকের দায়িত্ব পালন করছেন ঝিকরগাছার প্রবীণ সাংবাদিক আ.ন.ম নূরুল্লাহ খান রুমী। এটি সম্পাদক কর্তৃক মিতালী অফসেট প্রিন্টার্স থেকে মুদ্রিত ও নিশানা শপিং সিটি (৩য় তলা) ঝিকরগাছা থেকে প্রকাশিত হয়েছে নমূনা সংখ্যা-১। উক্ত নমূনা সংখ্যায় বেশির ভাগই ছিলো ঝিকরগাছা উপজেলা উন্নয়নের প্রতিবেদন।

প্রকাশকের কথা সাহিত্যিক মাসুমা মিম বলেন, সংবাদপত্র জগৎ-এ আমি নতুন। তবুও আপনাদের সহযোগিতায় অগ্রসর পাঠকের প্রিয় সাপ্তাহিক “নিশান” প্রকাশ করতে সক্ষম হয়েছি। এখন আমার সর্বপ্রথম লক্ষ্য হল অগ্রসর পাঠকের প্রিয় সাপ্তাহিক “নিশান” পত্রিকাটি অগ্রসর পাঠকের প্রিয় দৈনিক হওয়ার। এই জন্য আমি সকলের নিকট নিশান পত্রিকার পক্ষে দোয়া ও সমার্থন চাই।  

নিশান পত্রিকার সম্পাদক আ.ন.ম নূরুল্লাহ খান রুমী বলেন, সংবাদপত্র প্রকাশ করা কোন বিষয় না কিন্তু সংবাদপত্র সঠিক সংবাদ যাচাই-বাচাই করে পাঠকের সামনে পরিবেশন করাটাই হল মূল বিষয়। আমরা সকলকে নিয়ে সরকারের সাথে উন্নয়ন অংশিদার হিসাবে নাম লিখাতে চাই। 


SHARE

0 মন্তব্য(গুলি):