ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার প্রভাতে ঝিকরগাছা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে। বিজয় দিবসের সূর্যদয়ের সাথে সাথে উপজেলা মোড়ে শহীদদের স্মৃতি স্তম্ভে পূষ্পমার্ল্য অর্পণ করা হয়। এরপর সকল সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধরে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক, উপজেলা শিক্ষা (প্রাথমিক) অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা সামাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, জাফিরুল হক, পৌর আহবায়ক একরামুল হক খোকন প্রমুখ।

এছাড়াও সকাল ১০টায় ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের উদ্যোগে পৌর ভবনের সামনে ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের উদ্যোগে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


SHARE

0 মন্তব্য(গুলি):