আফজাল হোসেন চাঁদ :
যশোরের পুলিশ সুপারের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে, ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে শনিবার সকাল ৭টার দিকে থানাধীন মনোহরপুর গ্রামের আবদার আলীর বাশবাগানের মধ্যে থেকে এসআই হেলাল, এস আই মেজবাহুর রহমান, এসআই সুফিয়ান, এএস আই রুমা রায় সহ সঙ্গীয় ফোর্সরা ৩০বোতল ফেন্সিডিল, ৪০পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ৯হাজার ৮শত ৭০ টাকা সহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটকৃতরা হলেন, মনোহরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে রেজাউল ইসলাম রেজা (৩২), ওলিয়ার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও অভয়নগর থানার পাচুরিয়া গ্রামের মোশারাফ দফাদারের ছেলে রবিউল ইসলাম(২৬) কে গ্রেফতার করা হয়। আসামী রেজাউল ইসলাম রেজা ও মনোয়ারা বেগমের নামে আগেও একাধিক মামলা রয়েছে।
ঝিকরগাছা থানার তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ও ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৮, তারিখ- ১২/১২/২০২০ইং।

0 মন্তব্য(গুলি):