ঝিকরগাছায় বুদ্ধিজীবী দিবসে দেশের সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

SHARE

আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছায় বুদ্ধিজীবী দিবসে দেশের সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের উষালগ্নে জাতিকে মেধাশূন্য করার জন্যে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হত্যাকান্ডে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় ঝিকরগাছা উপজেলা ও পৌরসভাসহ দেশের সকল বুদ্ধিজীবী সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধায় সাথে স্মরণ করলো।

সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ,  উপজেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ। 

এছাড়াও সকাল ১০টায় ঝিকরগাছা পৌরসভার আয়োজনে দেশের সকল বুদ্ধিজীবী সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধায় সাথে স্মরণ করলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, সচিব সন্তোষ কুমার হাজরা, হিসাব রক্ষক খাইরুল আলম আলম সহ পৌরসভা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 


SHARE

0 মন্তব্য(গুলি):