আফজাল হোসন চাঁদ :
শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশিক্ষাগ্রহণ করে মানুষের মত মানুষ হতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। তিনি শনিবার সকালে ঝিকরগাছা কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন ও স্কাউট দলের প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিল্লুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা, স্কাউটের এলটি এসএম আকিফুজ্জামান, এএলটি মনিরুজ্জামান, জেলা কাব লিডার ও এলডি মহিদুল ইসলাম, সিএএলটি আব্দুর রশিদ, যুবলীগ নেতা আনিসুল রহমান মিঠু, ফারুক হোসেন, নাজমুল আকরাম রকি, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু, ছাত্রলীগ নেতা হান্নান হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিববৃন্দ।

0 মন্তব্য(গুলি):