চাঁদনী বিডি ডেস্ক :
দূরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ঝিকরগাছার রবিউল ইসলাম (৩৫) এর চিকিৎসায় আর্থিক সাহায্যের হাতবাড়িয়েছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’। মানবিক এই সাহায্য পেয়ে তার পরিবার কিছুটা হলেও উপকৃত হল।
ঝিকরগাছা পৌরসদরের পুরন্দরপুর গ্রামের বাসিন্দা দু’সন্তানের জনক দিনমজুর রবিউল ইসলাম বাঁচার আকুতি জানিয়ে সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে।
ব্যায়বহুল চিকিৎসার সামর্থ না থাকায় প্রায় বিনাচিকিৎসায় ধুকছেন রবিউল ইসলাম। তাকে চিকিৎসায় এগিয়ে এসেছে ঝিকরগাছার আর্তমানবতার সেবায় কাজ করা সেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’। শনিবার বিকালে সংগঠনের পক্ষ থেকে ববিউল ইসলামের পরিবারের হাতে নগদ অর্থ তুলেদেন উপদেষ্টা কাজল রায়হান, সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য মশিয়ার রহমান।

0 মন্তব্য(গুলি):