প্রেস বিজ্ঞপ্তি :
দৈনিক বেনাপোল পত্রিকার সম্পাদক ও বেনাপোল পোর্টথানা প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম শাহাবুদ্দিন গোলদারের সহধর্মিনী মিসেস পারভীন গোলদার গত ০৮-১১-২০২০ তারিখ রাতে হঠাৎ ব্রেন স্ট্রোক করে। তিনি ঢাকার Neuro science hospital এ ICU তে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৩-১১-২০২০ইং সকাল ৬টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিলালাহে …………রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পুর্বক মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন বেনাপোল থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রামের সংবাদ ও ঝিকরগাছা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র পরিবার।
সমবেদনা জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদ মোঃ আজিম উদ্দিন গাজী, শার্শা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মুননাফ, সাধারণ সম্পাদক মোঃ ইয়ানুর রহমান, শার্শা রিপোর্টারস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, পোর্ট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল বাশার, গ্রামের সংবাদের সহকারি সম্পাদক মোঃ আবুল কাশেম, মোঃ জাহাঙ্গীর আলম সহ অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ । বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

0 মন্তব্য(গুলি):