আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও ২০জনের মাঝে ১০লক্ষ ২০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, মুক্তিযুদ্ধা কমান্ডার লিয়াকত আলী, জাগরণী সংসদের সভাপতি মুনিরুল আলম মিশর, সাধারণ সম্পাদক ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক মোঃ আনোয়ারুল ইসলাম, স্বজন চক্রের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র ভক্ত বাবুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।

0 মন্তব্য(গুলি):