ঝিকরগাছায় এজেন্ট ব্যাংকিং’র ব্যাংক এশিয়ার আউটলেট'র শুভ উদ্বোধন ‘সততাকে মূলধন বানিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে’.....উপজেলা চেয়ারম্যান মনিরুল

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের গদখালী বাজারে এজেন্ট ব্যাংকিং’র ব্যাংক এশিয়ার আউটলেট'র শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল কাজের প্রধান হাতিয়ার হিসাবে যদি সততাকে ব্যবহার করা যায়, তাহলে জীবনের সকল ক্ষেত্রে বিজয় সুনিশ্চিত হবে। যার জন্য সততাকে মূলধন বানিয়ে আমাদের সকলকে সমনের দিকে অগ্রসর হতে হবে।

গদখালী বাজারের ব্যাংক এশিয়ার কার্যালয়ে সোমবার সকল সাড়ে ১০টার সময়ের অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (নৌঃ অবঃ) এর সভাপতিত্বে ও গদখালি এজেন্ট আউটলেট’র উদ্যোক্তা মোঃ আজাহারুল ইসলাম মিথুন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোরের হেড অব ব্রাঞ্চ মোঃ রবিউল ইসলাম, উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বীরমুক্তিযোদ্ধা ডাঃ আবু বকর সিদ্দিক, আব্দুল জলিল সর্দার ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মিঠুন সরকার, ৪নং গদখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, ব্যাংক এশিয়া হেড অফিসের এল এম আকিদুল ইসলাম, এমসিআইডব্লিউ পরিচালক এ্যাঞ্জেলিকা বিশ্বাস প্রমুখ।


SHARE

0 মন্তব্য(গুলি):