আফজাল হোসেন চাঁদ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের “জমি আছে, ঘর নেই” প্রকল্পের আওতায় ঝিকরগাছা উপজেলা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের মুলাম হোসেনকে দেওয়া ঘরের শুভ উদ্বোধন করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, সমগ্র বাংলাদেশের জনগন আজ প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকারের সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর আমাদের কে যে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটার হুবহু বাস্তবায়ন আজ আপনারা দেখতে পাচ্ছেন। “জমি আছে ঘর নেই” প্রকল্পের আওতায়, এই ভাবে ঘর দেওয়া অব্যহত থাকবে। আপনারা সবাই করোনা ভাইরাস পরিস্থিতিতে সাবধান থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা ও সবাইকে নিজ ঘরে থাকার পরামর্শ দেন।
সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
