প্রেস বিজ্ঞপ্তি :
যশোরের ঝিকরগাছার বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা (৭২) সোমবার বিকেলে পৌর এলাকার কৃষ্ণনগরস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিম গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
হুমায়ুন রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকার পিতা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের বড় ভাই এবং মুক্তিযুদ্ধকালীন ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ভগ্নিপতি। কৃষ্ণনগরের এই কৃতিসন্তান মুক্তিযুদ্ধকালীন খুলনা বেতারের সাহসী কণ্ঠযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র সম্পাদক ও প্রকাশক, অনলাইন নিউজ পোর্টাল লোকমত’র নির্বাহী ও বার্তা সম্পাদক, দৈনিক সত্যপাঠ, দৈনিক বিডি খরব এবং সাপ্তাহিক আঁচড় পত্রিকার ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।
