আফজাল হোসেন চাঁদ :
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭জুলাই) উপলক্ষ্যে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
বুধবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আনোয়ার কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, মৎস্য সম্প্রসারন অফিসার মহসিন আলী, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক কাজী আজাদুর রহমান, সহকারী খামার ব্যবস্থাপক আবুল ইসলাম, মৎস্য প্রকল্পের ক্ষেত্র সহকারী আনারুল ইসলাম ও ইস্রাফিল হোসন প্রমূখ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ার কবীর বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য চাষীদের মৎস্য চাষের পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরিক্ষা, মৎস্য চাষে সাফলের উপর প্রমান্যচিত্র দেখানোসহ চাষীদের সাথে মতবিনিময় এবং প্রয়োজনে মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালনা করা হবে।
