ঝিকরগাছায় মহামারী কোভিড-১৯ ও ঈদ উল আযাহা উপলক্ষ্যে খাদ্য দ্রব্য সহায়তা প্রদান

SHARE
আফজাল হোসেন চাঁদ :
মহামারী কোভিড-১৯ ও ঈদ উল আযাহা উপলক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা রিক্সা ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের অসহায় ব্যক্তিদের মাঝে প্রতিষ্ঠানের নিজেস্ব তহবিল থেকে খাদ্য দ্রব্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের ২০০সদস্যদের মাঝে সিমাই, চিনি, বাদাম, আটা, মুসুর ডাল ও সাবান। এই ক্রান্তিকালের সময় ঐক্যবদ্ধ ভাবে সরকারের পাশে থেকে কাজ করতে পেরে প্রতিষ্ঠানের সকল সদস্য খুবই আনন্দিত। শুক্রবার বিকাল ৪টার সময় ঝিকরগাছা উপজেলা রিক্সা ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর এলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা রিক্সা ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ঝিকরগাছা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক নওয়াপাড়া’র উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সোনালী দিন’র সহ ব্যবস্থাপনা সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল টাইম ভিশন’র সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য, বাংলার একুশ’র জেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, উপদেষ্টা, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য, দৈনিক নওয়াপাড়া’র বিশেষ প্রতিনিধি একরামূল হক খোকন, উপদেষ্টা আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা রিক্সা ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জিয়াউর রহমান, ইয়াসিন, সাধারণ সম্পাদক লাভলু সরদার, যুগ্ম সম্পাদক জামসেদ আলী, সহ সাধারণ সম্পাদক সুলতান খাঁ, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, লাইন সম্পাদক আব্দুর গনি, প্রচার সম্পাদক মাহবুব হোসেন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান (বড়) দপ্তর সম্পাদক হাফিজুর রহমান (ছোট), সদস্য নজির আহমেদ, মনির হোসেন প্রমুখ।

SHARE