সবাই মিলেমিশে কাজ করলে আমাদের বিজয় শুনিশ্চিত হবে : নবাগত ইউএনও আরাফাত রহমান

SHARE
ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীলসমাজের মতবিনিময়
সবাই মিলেমিশে কাজ করলে আমাদের বিজয় শুনিশ্চিত হবে : নবাগত ইউএনও আরাফাত রহমান
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলায় সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান’র সাথে স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সংবাদকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, সবাই মিলেমিশে কাজ করলে আমাদের বিজয় শুনিশ্চিত হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে দায়িত্বশীল ও আন্তরিক হওয়ায় উপর গুরুত্বারপ করে স্ব স্ব কর্মক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীলসমাজ সহ প্রতিটি নাগরিকের দায়িত্ব সহকারে কাজ করা উচিৎ। উপজেলা উন্নয়নের পূর্বশর্ত সামাজিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা। যা এই উপজেলায় বিদ্যমান। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ ও ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে তাঁর সরকারের মনোভাবের কথা সুষ্পষ্ট ভাবে তুলে ধরেন। এই অবস্থা বজায় রাখতে হলে সংবাদকর্মীদের বা সাংবাদিকদের আরও সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কল্যাণ’র উপজেলা প্রতিনিধি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ভোরের পাতা’র উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সহ সভাপতি ও দৈনিক ভোরের কাগজ’র উপজেলা প্রতিনিধি আতাউর রহমান জসি, সহ সভাপতি ও দৈনিক গ্রামের কাগজ’র বাঁকড়া প্রতিনিধি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ’র উপজেলা প্রতিনিধি সৈয়েদ ইমরানুর রশিদ, যুগ্ম সম্পাদক ও দৈনিক লোকসমাজ’র উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দৈনিক সমাজের কথা’র উপজেলা প্রতিনিধি কামরুজ্জামন কামাল, কোষাধ্যক্ষ, দৈনিক নওয়াপাড়া’র উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সোনালী দিন’র সহ ব্যবস্থাপনা সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল টাইম ভিশন’র সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দন’র উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য, দৈনিক আমাদের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, সদস্য এফএনএস ২৪.কম’র উপজেলা প্রতিনিধি ইলিয়াস উদ্দিন, দৈনিক নওয়াপাড়া’র বিশেষ প্রতিনিধি একরামূল হক খোকন, সদস্য, অপরাধ চোখ ২৪ বিডি.কম’র মাধবী ইয়াসমিন রুমা, সদস্য, বাংলার একুশ’র জেলা প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, সদস্য আবু সাঈদ মিলন, দৈনিক সত্যপাঠ, দৈনিক বিডি খবর, জাতীয় সাপ্তাহিক আঁচড়’র উপজেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টল চাঁদনী বিডি’র প্রকাশক ও সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল লোকমত’র নির্বাহী ও বার্তা সম্পাদক আফজাল হোসেন চাঁদ, দৈনিক যশোর’র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক ভোরের কলম’র উপজেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল লোকমত’র প্রকাশক ও সম্পাদক  মিঠুন সরকার প্রমুখ।

SHARE