আফজাল হোসেন চাঁদ :
ঝিকরগাছায় যশোর জেলা পরিষদ সদস্যসহ নতুন ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে ঝিকরগাছা উপজেলায় মোট ৭৩ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে বর্তমানে ৪২ জন সুস্থ হয়েছে বলে জানা গেছে।
ঝিকরগাছায় যশোর জেলা পরিষদ সদস্যসহ নতুন ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে ঝিকরগাছা উপজেলায় মোট ৭৩ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে বর্তমানে ৪২ জন সুস্থ হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশিদুল আলম বলেন, সোমবারের (২০ জুলাই) নমুনা পরীক্ষার ফলাফলে ঝিকরগাছায় জেলা পরিষদ সদস্যসহ নতুন ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার মোট ১০ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি (৫২), জাকির হোসেন (৪০), সাইম হাসান (৩৫), সুমন রেজা (৩৩), আল মোজাহিদ হৃদয় (২২), মোস্তাফিজুর রহমান (৪৪) ও মফিজ উদ্দীন(৪৪)।
তিনি আরো বলেন, এ পর্যন্ত মোট ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমান ৪২ জন সুস্থ্য হয়েছেন। বাকী রোগীদের মধ্যে ৩০ জন হোম আইসোলেশন এবং ১ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি বলেন, কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল। এজন্য ১৮ জুলাই নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আজ সোমবার হাসপাতাল থেকে ফোন করে আমাকে জানিয়েছে, আমার নাকি করোনা পজিটিভ হয়েছে।
তকে বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ আছি। যেহেতু ফলাফল পজেটিভ তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি। আর আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ্য হতে পারি।
