ঝিকরগাছায় মাদক বিরোধী পৃথক দু’টি অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

SHARE
আফজাল হোসেন চাঁদ :
যশোরের পুলিশ সুপারের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে, থানা পুলিশ মাদক বিরোধী পৃথক দু’টি অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো: মহাসিন আলী (৩৬), মো: জামশেদ আলী (৪৮), আরিফুজ্জামান (৪০)।
থানা পুলিশের এস.আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে উপজেলার নাভারণ ইউনিয়নের নাভারণ পুরাতন বাজার ব্রীজের পূর্বপাশের ১০০গজ দূরের একটি মুরগীর দোকান থেকে বুধবার দুপুর আড়াইটার সময় ৬লিটার চোলাইমদ সহ শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: মহাসিন আলীকে গ্রেফতার করা হয়েছে
অপরদিকে এ.এস.আই  মোঃ আনিছুর রহমান আনিচ জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে উপজেলার সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের ১নং জামে মসজিদের সামনে থেকে বুধবার বিকাল সাড়ে ৫টার সময় ১০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ পায়রাডাঙ্গা গ্রামের মৃত কওসার আলীর ছেলে মো: জামশেদ আলী ও আসাদুল আমিন দোলন মেম্বরের ছেলে আরিফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে
এসময় উপস্থিত ছিলেন, এএসআই ওলিয়ার রহমান, এএসআই মাসুদ রানা সহ সঙ্গীয় ফোর্সআসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ () এর ১৪ () ধারায় পৃথক দু’টি মামলা হয়েছে। মামলা নং যথাক্রমে ০৭ ও ০৮ । তারিখ- ০৫/০৭/২০২০ইং


SHARE