আমি শুধু জনগণের সেবক হয়ে, জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ..ডা. নাসির উদ্দিন এমপি

SHARE
আফজাল হোসেন চাঁদ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের “জমি আছে, ঘর নেই” প্রকল্পের আওতায় ঝিকরগাছা উপজেলা ২ নং মাগুরা ইউনিয়নে দেওয়া ঘরের শুভ উদ্বোধন করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মোঃ নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমি জনগণের সেবক হয়ে, জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর দেওয়া আমাদের উপজেলার যে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটার বাস্তবায়ন করতে আজ আপনারাদেও পাশে আমরা উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করছি। “জমি আছে, ঘর নেই” প্রকল্পের আওতায়, এই ভাবে ঘর দেওয়া অব্যহত থাকবে। আপনারা সবাই করোনা ভাইরাস পরিস্থিতিতে সাবধান থাকবেন, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা ও সবাইকে নিজ ঘরে থাকার পরামর্শ দেন।
উক্ত প্রকল্পের উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস বলেন, “জমি আছে, ঘর নেই” প্রকল্পের আওতায় যাদের জমি আছে ঘর নাই তার নিজেস্ব জমিতে গৃহ নির্মান এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণে উপজেলায় মোট ৩৯৪ টি ঘর নির্মান করা হয়েছে। এর মধ্য মাগুরা ইউনিয়নের ৪২ টি আজ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিগত কয়েকদিনে অন্যান্য এলাকায় ৩৫২ টি ঘর হস্তান্তর করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার সময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো: শামিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন, ২নং মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রব্বেল হোসেন প্রমুখ।

SHARE