চাঁদনী বিডি ডেস্ক :
চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বাজায় না রেখে অসাবধানতার কারণে জনসচেতনতা করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রিট সুমী মজুমদার করোনা বিরোধী সম্মিলিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। করোনা বিরোধী সম্মিলিত ভ্রাম্যমান অভিযানে তার সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী ও স্থানীয় সাংবাদকর্মীর সদস্যরা।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাজার সহ বিভিন্ন স্থানে অবাধে চলাচল ও মুখে মাস্ক ব্যবহার না করার ও স্বাস্থ্য বিধি না মানার জন্য ভ্রাম্যমান আদালতের আওতায় নিয়ে এসে বিসমিল্লাহ হোটেল, আফিল এ্যাগ্রো, জয় স্টোর প্রত্যেক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে পনের হাজার টাকা এবং ৩জন সাধারণ মানুষকে একই আইনের আওতায় নিয়ে আড়াই হাজার টাকা সহ সর্বমোট সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রিট সুমী মজুমদার, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শাকাওয়াত, শামিম, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এসআই আলামিন, স্থানীয় সংবাদকর্মী সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ঠিকানা টিভি ডট প্রেস’র পরিচালক কবির বিন সামাদ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা পরিষদের পেশকার মোঃ শাহা জালাল প্রমুখ।
