আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের স্ত্রী’র মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ।
উল্লেখ্য, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের স্ত্রী মাহামুদা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার তিনি অসুস্থ হলে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।হঠাৎ করে তার শারিরীক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে নওয়াপাড়া নামকস্থানে পৌছলে তিনি অচেতন হয়ে পড়ে। সেই সময় তাকে নওয়াপাড়ার একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করে।
