ঝিকরগাছায় নিজ কন্যাকে ধর্ষনের চেষ্টায় পিতা কারাগরে

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের কুলিয়া গ্রামে নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টায় পিতা আকরম কারাগারে। 
ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি ১৮ ডিসেম্বর পিতা আকরম মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছে। বাড়ি আসার ৪মাস পূর্বে তার স্ত্রী ১৪ বছরের এক কন্যা ও ১১ বছরের এক পুত্র ফেলে অজানা উদ্যোশে পাড়ি জানায়। সে খবর পেয়ে বাড়িতে চলে আসে। গত ৩০ মার্চ রাত অনুমান ১টার দিকে কন্যার রুমে পিতা আকরম টিভি দেখছিলো। এমতাবস্থায় সে উত্তেজিৎ হয়ে তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তারই পুত্র সাজিম (১১) বুঝতে পেলে পিতা আকরম ঘর হইতে বাহিরের চলে যায়।
এঘটনার বিষয়ে কন্যার মামা নুর নবীকে অবহত করলে নুর নবী ঘটনার বিষয়ে শিওরদাহ পুলিশ ক্যাম্পের আইসি এজাজুর রহমানকে জানালে তিনি ডিজিটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিবার (০৫ এপ্রিল) বিকালে আসামী আকরমকে গ্রেফতার করে থানায় হাজতে নিয়ে আসেন।
এবিষয়ে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। মামলা নং ০৫। তাং ০৫/০৪/২০২০ইং। সোমবার সকালে আসামী আকরমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

SHARE

0 মন্তব্য(গুলি):