ঝিকরগাছায় মহামারী কোভিড-১৯ প্রতিরোধে হেভেন অব হোপ-৯৩ খাদ্য দ্রব্য সহায়তা

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় মহামারী কোভিড-১৯ প্রতিরোধে হেভেন অব হোপ- ৯৩ খাদ্য দ্রব্য সহায়তা করা হয়েছে। মহামারী কোভিড-১৯ এর করণে দেশে অবস্থা দিন দিন ভয়াবহ হওয়ার পরিপ্রেক্ষিতে ঘর থেকে কোন প্রকার বের না হতে সবাই কে অনুরোধ করে অসহায় গরীব, দু:খী, দিন আনা দিন খাওয়া হত দরিদ্ররা কি করবে ! পড়বে চরম দূর্ভীক্ষের মধ্যে।
তাদের জন্য হেভেন অব হোপ- ৯৩ পক্ষ থেকে ক্ষুদ্র চেষ্টার মধ্যদিয়ে হেভেন অব হোপ-৯৩ পক্ষ থেকে গরীব দুঃখীদের  ৪/৫ দিনের খাদ্য দ্রব্য সহায়তা দেওয়া হযেছে। যার মধ্যে চাউল ৪ কেজি, মুসুর ডাল  ১ কেজি, তেল ১ লিটার, আলু ১ কেজি, পেয়াজ  ৫০০গ্রাম, লবন ৫০০গ্রাম, ডেটল সাবান-১টিসহ ১টি ব্যাগ করে সবার বাড়িতে পৌছে দিয়েছেন। এই ক্রান্তিকালের সময় ঐক্যবদ্ধ ভাবে সরকারের পাশে থেকে কাজ করতে পেরে হেভেন অব হোপ- ৯৩ কর্তৃপক্ষ খুবই আনন্দিত।
SHARE

0 মন্তব্য(গুলি):