করোনা ভাইরাস এর আধার থেকে আমরা নিশ্চয়ই আলোর মুখ দেখবোই চৌগাছার ইউএনও জাহিদুল ইসলাম

SHARE


আফজাল হোসেন চাঁদ প্রকাশক ও সম্পাদক চাঁদনী বিডি ডেক্স :
চলমান করোনা ভাইরাস প্রতিরোধে যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জনগণের উদ্দেশ্যে ব্যক্তিগত কিছু পরামর্শ তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে উল্লেখ করেছেন ভয় পাবেন না আধার কেটে গেলে আলো আসবেই। তার জনস্বার্থে প্রচারিত পোষ্ট হল-
প্রিয় চৌগাছাবাসী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। করোনা ভাইরাস মহামারী ও দূর্যোগ মোকাবেলায় সারাদেশের ন্যায় চৌগাছা উপজেলায় জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। সরকারি, বেসরকারি ও ব্যক্তিপর্যায়ে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরু থেকে আজ পর্যন্ত আমরা সরকারিভাবে ২৫০০ টি পরিবার, মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তর মোঃ নাসির উদ্দিন কর্তৃক উপজেলা ত্রান তহবিলে প্রদত্ত খাদ্য সাহায্য উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪৫০ টি পরিবার এবং এমপি মহোদয় কর্তৃক নিজে ৬৫০ টি পরিবার, ডিভাইন গ্রুপের মাধ্যমে ৪০০০ পরিবার, জনাব মেহেদী মাসুদ চৌধুরী(সাধারণ সম্পাদক চৌগাছা উপজেলা আওয়ামী লীগ) কর্তৃক ১২০০০ পরিবার, উপজেলা ছাত্রলীগ কর্তৃক ৪০০ পরিবার, উপজেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য জনাব জসিম উদ্দিন কর্তৃক ১৯০০ টি পরিবার, হাসিব ইলেকট্রনিকস এর হাসিবের মাধ্যমে ২৫০ পরিবার, মোবাইল কল, মেসেজ ও ফেসবুকের মেসেঞ্জার এর মাধ্যমে প্রাপ্ত অনুরোধে প্রায় ১০০ টি পরিবারের মাঝে সর্বমোট প্রায় ২১৮৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও অনেকেই ব্যক্তি পর্যায়ে বিতরণ করেছেন যার সংখ্যা আমাদের জানা নাই। আগামীকাল থেকে সারা উপজেলায় সরকারিভাবে ২৪০০ টি পরিবার, তানজিলা অটোব্রিক্স এর মাধ্যমে ৩২০০ টি পরিবারের মাঝে বিতরন শুরু হবে। এছাড়াও খাদ্য বন্ধব কর্মসূচি( ১০ টাকা কাজি চাল) এর উপকারভোগী ১৪৯৯৭ টি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন, ভিজিডি কর্মসূচির আওতায় ২৮২৬ জন দুস্থ মহিলা প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে পুষ্টি চাল পাচ্ছেন। আমরা জানি না এই সংকট কতোদিন থাকবে তাই এই সহায়তা সরাকারি ও বেসরকারিভাবে অবশ্যই অব্যাহত থাকবে, যারা সহায়তার আওতায় এসেছেন তাদেরকে সহায়তা অব্যাহত রাখতে হবে। সহায়তা প্রয়োজন কিন্তু একেবারে বাদ পড়েছেন তাদেরকে উপজেলা প্রশাসন এর সাথে যেকোনো মাধ্যমে যোগাযোগ করার জন্য বা এব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করছি। 
এই কঠিন সময়ে সকল দল, মত, জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই দূযোগ মোকাবিলা করতে পারব ইনশাআল্লাহ। আমি মনে প্রানে বিশ্বাস করি আমরা সকলে আন্তরিকভাবে যদি কাজ করি তাহলে চৌগাছার একটি মানুষও না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। খাদ্যের সমস্যা আমরা মোকাবেলা করতে পারব কিন্তু ভাইরাস একবার ছড়িয়ে গেলে তা মোকাবেলা করা প্রায় অসম্ভব। তাই যতকষ্টই হোক আপনারা সবাই ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। ভয় পাবেন না, সকল আধার কেটে আলো আসবেই ইনশাআল্লাহ।
SHARE

0 মন্তব্য(গুলি):