আফজাল হোসেন চাঁদ সম্পাদক ও প্রকাশক চাঁদনী বিডি ডেক্স : যশোরের ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল খালপাড়া এলাকার ভ্যান চালক সোহাগ হোসেনের স্ত্রী শিফালী বেগম (৩৫) গ্রাম্য চিকিৎসক সিদ্দীকের চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। শিফালীর স্বামী সোহাগের সূত্রে জানা যায়, সম্প্রতি বুধবার তার স্ত্রী একই এলাকার গ্রাম্য চিকিৎসক রবিউলের নিকট হতে জন্ম বিরতিকরণ ইনজেকশন দেন। তারপর থেকে হাতে একটু ব্যাথা অনুভব করছিলো। বৃহস্পতিবার একটু পাতলা পায়খানা হয় এবং পরে তার শরীর দুর্বল হলে শনিবার দুপুরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক সিদ্দিক তাদের বাড়িতে গিয়ে সিলাইন পুষ করেন ও শরীরে ভিটামিন ইনজেকশন দিয়ে চলে আসেন। গ্রামচিকিৎসক সিদ্দিক চলে যাওয়ার কিছু সময় পর তার স্ত্রীর গায়ের ভিতর আলাজ্বালা সৃষ্টি হয় এবং অনুমান বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। বর্তমান করোনা ভাইরাসের করণে আতংকে দেশবাসী। স্থানীয় কয়েকজন এই মৃত্যুকে করোনা ভাইরাসের মৃত্যু বলে এলাকার মধ্য আতংক সৃষ্টি করে। যার ফলে স্থানী পৌর কাউন্সিলর শরিফ ও মহিলা কাউন্সিলর নাসিমা বেগম পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহতি করলে তাদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এসে তারা করোনার কোন আলামত না পেয়েও তারা পরিক্ষার জন্য আলামত সংগ্রহ করে নিয়ে যান। উক্ত বিষয়ের উপর ভিত্তি করে গ্রাম্য চিকিৎসক সিদ্দিকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে ডেকে তারা ডায়রিয়া ও বমি হওয়ার বিষয়ে চিকিৎসা দিতে বললে আমি তাকে চিকিৎসা দিয়ে যায়। পরে অবস্থা খারাপের বিষয় জানতে পেরে তাকে হাসপাতালে নেওয়ার জন্য বললে তারা হাসপাতালে নেয় না। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি। উল্লেখ্য, ঝিকরগাছাসহ দেশের সর্বস্থানে কথিত বা গ্রাম্য চিকিৎসক দ্বারা অপচিকিৎসায় অসহায় মানুষেরা মৃত্যুর কোলে ঢোলে পড়ে। আর যেন কোন শিপালী বেগমের অবস্থা এমন না হয় সে জন্য জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসারের দৃষ্ট আকর্ষণ করেছে সচেতন মহল।

0 মন্তব্য(গুলি):