ঝিকরগাছা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী'র সহযোগিতায় নির্বাসখোলা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ

SHARE
আফজাল হোসেন চাঁদ প্রকাশক ও সম্পাদক চাঁদনী বিডি ডেক্স: যশোরের ঝিকরগাছা উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টোর সার্বিক সহযোগিতায় ৮নং নির্বাসখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়ালী গ্রামের প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সার্বিক দিক নির্দেশনার মাধ্যমে মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল চেয়ারম্যান ও জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও তিনি জনস্বার্থে মহামারী করোনাভাইরাস'র দুর্যোগের সময় ঘরে থেকে নিজের উপর খেয়াল রাখার আহ্বান জানান।
SHARE

0 মন্তব্য(গুলি):