সরকার ক্রমাগতই কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ডাঃ নাসির উদ্দিন এমপি

SHARE
ঝিকরগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন
                            
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৭৬০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সরকার কৃষিবান্ধব সরকার। আমাদের সরকার ক্রমাগতই কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের দেওয়া এই বীজ ও সার সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে।
২০১৯-২০ অর্থবছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা (বিনামূল্যে বীজ ও সার বিতরণ) কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহাদেব কুমার দাশ প্রমুখ।
উল্লেখ্য, ৭৫০ জন আউশ চাষীদের জন্য বীজ ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি ও গ্রীস্মকালীন ১০ জন পেঁয়াজ চাষীদেরকে ২০০ গ্রাম পেঁয়াজ বীজ, ডিএপি ও এমওপি সার ১০ কেজি দেওয়া হয়েছে।
SHARE

0 মন্তব্য(গুলি):