বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষ পৃথিবীতে একবারই জন্ম নেন ডা. নাসির উদ্দিন এমপি

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : 
যশোরের ঝিকরগাছা উপজেলা শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামে শনিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি ফলক পরিদর্শন প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষ পৃথিবীতে একবারই জন্ম নেন। যুগ যুগ ধরে বাংলাদের মানুষের মাঝে তিনি বেঁচে আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধু আমাদের সকল অনুপ্রেরণার উৎস।তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অনেক উচ্চতায় নিয়ে যাবেন।আজ বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। তিনি আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করেন আরও সুন্দর করে পরিকল্পনা করার জন্য যেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলে।
শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান ধাবকের সভাপতিত্বে এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামিম রেজা, শংকরপুর ইউনিয়নে এমপি প্রতিনিধি জাকির হোসেন মিন্টু  আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহান আলী,আওয়ামীলীগ নেতা কবিরুজ্জামান মিঠু, নাজমুস সায়াদ, শংকরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোকলেছুর রহমান রিন্টু প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):