আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহযোগিতায় এবং বেকার যুবকদের আত্ম-কর্মস্থানের জন্য ২০ দিনের ২০জনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমরা সোনার হরিণ নামক চাকরীর পিছে ছুটে বেড়িয়ে। আমরা যদি চাকরী করবো এটা থেকে বেরিয়ে এসে সঠিক প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের মাধ্যমে আরো ২জনকে চাকরী দেবো এই চিন্তা মাথায় নিয়ে এবং সেই অনুপাতে প্রশিক্ষণ নিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর সার্বিক সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জাইকার ইউডিএফ দুলাল দেবনাথ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তোফাজ্জেল হোসেন, রেজাউল ইসলাম, আক্তারুল হক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিজাম উদ্দিন, ক্যাশিয়ার শামিম রেজা, অফিস সহায়ক মসির উদ্দিন প্রমুখ।

0 মন্তব্য(গুলি):