ঝিকরগাছায় অবৈধ পার্কিং ও দুর্ঘটনা এড়াতে সচেতন যুব ও তরুণ সমাজের ৫ দফা দাবিতে চলছে কর্মসূচি

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : যশোরের ঝিকরগাছায় ‘অবৈধ পার্কিং আর নয়, দুর্ঘটনা মুক্ত জীবন চাই’ এই শ্লোগানের মধ্যদিয়ে অবৈধ পার্কিং ও দুর্ঘটনা এড়াতে সচেতন যুব ও তরুণ সমাজের ৫ দফা দাবিতে কর্মসূচি পালন করছে।
উল্লেখিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে, ফুটপথকে দখলমুক্ত, মহাসড়কের দু’ধারে অবৈধ পার্কিং বন্ধ, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং এবং ট্রাফিক পুলিশ নিয়োগ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, সাংকেতিক সাইনবোর্ডের ব্যবস্থা, মহাসড়কে ব্যাটারি চালিত ও ইট ভাটা ট্রাক বন্ধের ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে।
কর্মসূচির অংশ হিসাবে চলছে উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ও যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নে সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সর্দারের নিকট স্মারকলিপি প্রদান, র‌্যালি, আলোচনা সভা ও দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে যশোর-বেনাপোল মহাসড়কে লিফলেট বিতরণ।
দাবি পূরণের জন্য জনস্বার্থে কাজ করছেন উপজেলা যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, শাহ্জালাল শিশির, উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, তৌফিক আলম কৌশিক, নাঈমুর রহমান হৃদয়, হাসিবুর রহমান, সাব্বির হোসেন, রাসেল আল মামুন, আবু রায়হান, মারুফ হোসাইন, উজ্জল হোসেন সহ আরো অনেকে।

SHARE

0 মন্তব্য(গুলি):