ইসলামপুরে দু’সন্তানের জননীর একসাথে তিন সন্তান প্রসব : অসহায় পরিবারের প্রশাসনের কাছে সহযোগিতা কামনা

SHARE
চাঁদনী বিডি ডেস্ক : জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় চরপুটিমারি ইউনিয়নে ১ ছেলে ১ মেয়ের জননী গৃহবধূ নাজমা বেগম। আবারও নরমাল ডেলিবারির মাধ্যমে একসাথে ৩টি মেয়ে সন্তান প্রসব করেছেন। এটা নিয়ে অসহায় পরিবার পড়েছ চরম বিপাকে উপজেলা প্রশাসনের সহযোগিতা কমনা করেছে তারা।
নবজাতকের বাবা ওহিদুল্লাহ জানিয়েছেন, নাজমা বেগমের সাথে ১২ বছর আগে আমার বিবাহ হয়েছে।আমাদের আগের দু’টি সন্তান থাকার পরও রবিবার রাত ১২ টার সময় সে পরপর ৩টি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। আমি গরিব মানুষ আগের দুই সন্তানের ভাত কাপড়ের ব্যবস্থা ঠিক মত করতে পারি না, এখন আমি এদের খরচ কিভাবে জোগাড় করব, আমি সরকারেরর সহযোগিতা চাই। তা নাহলে আমি সন্তানদের ভরণপোষণ করতে পারব না। তারা না খেয়ে মরে যাবে।বর্তমানে তারা উভয়ে সুস্থ আছে।
এসময় নবজাতকের নানা আছমত আলী কেঁদে কেঁদে বলেন, আমার নাতিদের কে দেখার জন্য শত শত লোকের ভির আমার বাড়িতে কিন্তু আমার মনে শান্তি নেই। আমাদের দু’পরিবারই গরিব। আমার নাতনিদের খরচ বহন করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের ও আমার নাতনিদের বাঁচাতে স্থানিয় প্রশাসনের কাছে আমরা আর্থিক সহযোগিতা দাবি করছি।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুগুলোর বিষয়ে আমি শুনেছি এবং তার পরিবারের পক্ষে আমাদের কাছে কোন প্রকার আবেদনপত্র আসলে। আমি আমার প্রশাসনের পক্ষে তাদেরকে সহযোগিতা করবো।
SHARE

0 মন্তব্য(গুলি):