স্বাস্থ্য ও চিকিৎসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য ও চিকিৎসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যশোর-২ আসনে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

যশোর-২ আসনে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

যশোর-২ আসনে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ



আফজাল হোসেন চাঁদ :

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টার সময় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলে দুই উপজেলার ২২টি ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের নৈতিক অধিকার এবং সেবা করা আমাদের দায়িত্ব। সেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার ভেদাভেদ নাই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার মানুষের সেবা পাবার অধিকার রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আবিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইমদাদুল হক, আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হক, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদসহ আরও অনেকে। 

চিকিৎসা সেবা নিতে আসা জেসমিন আক্তার নামে সেবা গ্রহিতা বলেন, বেশ কয়েক বছর থেকে আমার চোখের সমস্যা। এখানে মেডিকেল ক্যাম্প হবে, চোখের ডাক্তার আসবেন জেনে আমি চোখ দেখাতে আসছি। সেবা গ্রহিতা নিতাই চন্দ্র পাল বলেন, নানা রকম শারীরিক অসুবিধায় ভুগছি। বেশি সমস্যা চোখে। তাই আমি মেডিকেল ক্যাম্পে চোখ দেখাতে এসেছি। বাড়ির কাছে এই ধরনের আয়োজনে আমরা খুব খুশি। আর আয়োজকদের নিকট তার প্রতি নিয়মিত যেন এমন মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উল্লেখ্য, স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা, চক্ষু রোগীদের ফ্রি চশমা সহ রোগীদের ঔষুধও প্রদান করা হয়। ঝিকরগাছা উপজেলা ও পৌরসভা এবং আশ-পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার রোগীকে এই মেডিকেল ক্যাম্পের চিকিৎসার  নিতে আসেন। এখান থেকে ফ্রি সেবা পেয়ে সুখানুভূতি প্রকাশ করেছেন। এছাড়াও মেডিকেল ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।


চোখ নেই যার, সেই বোঝে চোখের কি গুরুত্ব : ইউএনও ভুপালী সরকার

চোখ নেই যার, সেই বোঝে চোখের কি গুরুত্ব : ইউএনও ভুপালী সরকার

 ঝিকরগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে ইউএনও ভুপালী সরকার

চোখ নেই যার সেই বোঝে চোখের কি গুরুত্ব

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসায় এলাকার ইতিহাসের সর্ববৃত্তর বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।

এসময় তিনি বলেন, চোখ নেই যার, সেই বোঝে চোখের কি গুরুত্ব! এই জন্য আমাদের নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে। না হলে চোখে ছানি পড়ে আমাদের বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে। তাই সবাইকে চোখের প্রতি যত্নশীল হতে হবে। এমন চক্ষু চিকিৎসা শিবিরে আয়োজন করা হলে অনেক অসহায় পরিবারের সদস্যরাও সেবা নিতে পারবে। এই মাদ্রাসা কর্তৃক বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা খুবই প্রশংসনীয়।

বৃহস্পতিবার সকাল ১০টা হতে সারাদিন ব্যাপী পায়রাডাঙ্গা আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসায় রোটারী ক্লাব অব যশোর ও আশফাকুজ্জামান খাঁন রনির আয়োজনে ও দ্য ফ্রেড হলস ফাউন্ডেশন ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগীতায় প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং দুইশীপটে ২২০জন অসহায় পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চোখের ছানী অপরেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার আহবায়ক আসাদুল আমিন দোলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের মাতা আলহাজ্ব সাহারা জামান, রোটারী ক্লাব অব যশোরের পরিচালক খালিদ হাসান, প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য আফজাল হোসেন চাঁদ, কেএম ইদ্রিস আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ জুবায়ের।


ঝিকরগাছায় ইউনিটি ক্লাবের সহযোগিতায় রোগীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার প্রদান

ঝিকরগাছায় ইউনিটি ক্লাবের সহযোগিতায় রোগীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার প্রদান

 ঝিকরগাছায় ইউনিটি ক্লাবের সহযোগিতায় রোগীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার প্রদান

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ইউনিটি ক্লাবের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ইউনিটি ক্লাবের সৌদি প্রবাসী অন্যতম পৃষ্ঠপোষক আজাদুর রহমান আজাদ-এর সৌজন্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ফারুক হোসেনের নিকট হুইল চেয়ার প্রদান করেন।

মঙ্গলবার সকালে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিটি ক্লাবের ঝিকরগাছা শাখা'র প্রধান পৃষ্ঠপোষক তরুণ সমাজসেবক এ্যাডঃ ইমরান সামাদ নিপুণ, প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির, উপদেষ্টা মোঃ আরমান হোসেন কাকন ও সদ্য সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব-১ মোঃ তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টোয়েন্টি'র কর্মকর্তা মোঃ রুহুল আমিন, তরুণ গণমাধ্যমকর্মী আশরাফুল আলম রানা, ক্লাবের ঝিকরগাছা শাখার উপদেষ্টা স্থানীয় ইমাম ও খতিব হাফেজ ডাঃ মোঃ মারুফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি তৌহিদুল ইসলাম, আঁখি খাতুন, ক্লাব সদস্য হুসাইন শাকির নাহিন সহ আরও অনেকে।


 ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান

ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান

 ঝিকরগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এমপি ডাঃ তৌহিদুজ্জামান

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা ও নিজেস্ব তহবিল থেকে হাসপাতালের ব্যবহারের জন্য ১০টি ফ্যান বিতরণ করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।

এসময় তিনি নিজে শিশুদের ভিটামিন এ’ ক্যাপসুল খাইয়ে ঝিকরগাছা উপজেলার এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।  শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়ে বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এবছর সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আপনারা আপনাদের শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান এবং সরকারের এই ক্যাম্পেইনকে স্বার্থক করে তুলুন।

শনিবার (০১ জুন) সকাল ৯টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (এনেসথেশিয়া) ডাঃ সুচিন্ত কৃষ্ণ দত্ত, কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ মোঃ রফিকুজ্জামান, কনসালট্যান্ট (অর্থপেডিক) ডাঃ মোঃ কামরুজ্জামান, ডেন্টাল সার্জন ডাঃ মিনাক্ষী বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ পার্থ সারথি রায়, ডাঃ মেহেদী হাসান, হেলথ ইনসপেক্টর ফারুক হোসেন, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


 ঝিকরগাছায় অসুস্থ ২০ রোগীর মাঝে ১০লক্ষ টাকার চেক বিতরণ

ঝিকরগাছায় অসুস্থ ২০ রোগীর মাঝে ১০লক্ষ টাকার চেক বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সমাজেসবা অধিদফতর কতৃর্ক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড, থ্যলাসামিয়া রোগে আক্রান্ত ২০ জন অসুস্থ রোগীর  মাঝে ১০লক্ষ টকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক'র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ প্রমুখ।


মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুয়ের পাশে থাকাটাই আমার তৃপ্তি : রক্তের ফেরিওয়ালা বাবু মাস্টার

মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুয়ের পাশে থাকাটাই আমার তৃপ্তি : রক্তের ফেরিওয়ালা বাবু মাস্টার

আফজাল হোসেন চাঁদ :

                                 মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুয়ের পাশে থাকাটাই তার তৃপ্তি, আর এই তৃপ্তি নিয়ে কাজ করে চলেছেন রক্তের ফেরিওয়ালা চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার। ১৯৭৭সালে ২১ সেপ্টেম্বর কৃষ্ণনগর খালপাড়া গ্রামে মোঃ মহসিন চৌধুরী ও মোছাঃ আয়েশা খাতুনের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি(বিজ্ঞান বিভাগ) ১৯৯২ ঝিকরগাছা এম এল হাই স্কুল ১ম বিভাগ, এইচএসসি(বিজ্ঞান বিভাগ) ১৯৯৪ ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ ১ম বিভাগ ও বিএসসি ১৯৯৬ একই কলেজ থেকে ২য় শ্রেণি, বিএড ২০০১ সাল যশোর টিচার্স ট্রেনিং কলেজ ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৯৮সালে দিগদানা খোশালনগর দাখিল মাদ্রাসায় বিএসসি শিক্ষক হিসাবে চাকরি জীবন শুরু করেন। ২০১২ সাল থেকে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় সিনিয়র সহকারী শিক্ষক বিএসসি(বিজ্ঞান) পদে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যবধি চাকুরীরত আছেন। আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১২ সালে গণজাগরণ মঞ্চ, ২০১৭ সালে যশোর বেনাপোল মহাসড়ক নির্মানের দাবীতে ৩৮ কিলোমিটার মানববন্ধনের নেতৃত্ব দেন।

তারই নেতৃত্বে ঝিকরগাছা বাজারের উপর ২০১৮ সালের ২১ ফ্রেব্রুয়ারী  অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা নামক একটি সংগঠন গড়ে ওঠে। যার শুভ উদ্বোধন করেন তৎকালীন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। বর্তমানে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত। নিবন্ধন নং ১৬৫৭/২১। সেই সময় থেকে আজ অবধি প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করছেন বাবু মাস্টার। নিজ উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সর্বমোট ১২শত মানুষের জন্য রক্তের ব্যবস্থা, সংগঠনের মাধ্যমে সমাজের একেবারে নিম্নস্তরের মানুষকে চিকিৎসা সহযোগিতা, গৃহহীনদের গৃহ নির্মাণ, ভ্যান, সেলাইমেশিন কিনে দেওয়া, রমজানে ৫৭০টি পরিবারের কাছে একমাসের ইফতার সামগ্রী, দরিদ্র মানুষের মধ্যে ঈদের উপহার শাড়ি লুঙ্গী ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে খাদ্য সামগ্রী, মাস্ক, লিফলেট, করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা সহ করোনা সচেতনতায় মাইকিং, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন সর্বদা চালু রাখতে ব্যবস্থা, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২৪ঘন্টা একটি ঔষধের দোকান খোলা রাখা, ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদানে সরকারকে সহযোগিতা করতে কেন্দ্রে কেন্দ্রে স্বেচ্ছাসেবক পাঠান। এছাড়াও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে স্টপেজ পেতে, যশোর বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুকিপূর্ণ গাছ অপসারণের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, যশোর বেনাপোল মহাসড়ক নির্মাণ এবং সর্বশেষ ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নবনির্মিত অপরিকল্পিত সেতু অপসারণের দাবিতে আন্দোলন ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব প্রদান করেন।

ছোটবেলা থেকে স্বেচ্ছাসেবীদেরকে ভালোবাসতেন এবং নিজেও বড় হয়ে স্বেচ্ছাসেবী  হিসেবে বিভিন্ন ভাবে দক্ষতা ও সফলতা দেখিয়েছেন। ধার্মিক, মিষ্টভাষী ও ভদ্র। নিজ এলাকায় তাকে সবাই খুব পছন্দ করে। অন্যকে সাহায্য করতে কখনো দ্বিতীয় বার চিন্তা করেন না। কালের পরিক্রমায় আজ রক্তের ফেরিওয়ালা হয়ে উঠেছেন চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার। তার হাত ধরে  ‘রক্ত ভান্ডার’ হয়েছে অনেক সমৃদ্ধ। রক্তদান হয়েছে শত শত ব্যাগ। যাতে উপকৃত হয়েছে চেনা-জানার পাশাপাশি শত শত অজানা ব্যক্তি। মহান সৃষ্টিকর্তার অসীম করুণায় নতুন করে জীবন ফিরে পেয়েছে শত-শত রোগী। যার পেছনে রয়েছে রক্তের ফেরিওয়ালা বাবু মাস্টারের অপরিসীম অবদান।

কি রাত! কি দিন কারোও রক্তের প্রয়োজনে বা কেউ কোন সমস্যায় থাকলে এর সমাধান মানে বাবু মাস্টার। আর বাবু মাস্টারও কাউকে নিরাশ করে না, যে কোন ভাবেই বাবু মাস্টার তার কাছে সাহায্য চাওয়া সেই ব্যক্তিটিকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেন এবং নিজের ব্যক্তিগত মোবাইল হাতে সব সময় রক্ত খুঁজে ও রক্তদানে উৎসাহিত করতে তিনি একজন সচেতন নাগরিক। মানুষের রক্তের গ্রুপ জানা, বিপদে থাকা মানুষকে সাহায্য করতে রক্ত দানে উৎসাহিত করে দিনের বেশির ভাগ সময় কেটে যায়। প্রথম দিকে স্বেচ্ছায় ফ্রি রক্ত দিলেও, বতর্মানে এক্সচেইঞ্জ সিস্টেমের মাধ্যমেও রক্ত দেয়। এখন কোন রোগীকে রক্ত দিলে, এক ব্যাগ রক্তের বিনিময়ে সেই রোগীর কোন আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নেন।

যতোদিন বাঁচবে ততোদিন মানুষের উপকার করে যাবে বলে চাঁদনী বিডিতে দেওয়া স্বাক্ষাৎকারে রক্তের ফেরিওয়ালা চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার বলেন, রক্তদান ও সংগ্রহ করে মানুষের জীবন বাঁচানো ও অসহায় মানুষের পাশে থাকাটাই আমার তৃপ্তি। আমি ২০১৮সালের পূর্বে থেকে এই কাজে জড়িত আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। নিজে ২২ বার রক্তদান করেছি, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো, রক্তদান করে যাবো, কোনো রোগীর রক্ত প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় রক্তের ব্যবস্থা করে থাকি। কেউ রক্তদান করতে চাইলে অথবা কারো ডোনারের প্রয়োজন হলে দুজনেরই রক্তের গ্রুপ, নাম ঠিকানা ও মোবাইল নম্বর রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করা হয়। পরে কারো রক্তের প্রয়োজন হলে ওই রেজিষ্ট্রারের লিস্ট অনুযায়ী আগ্রহী রক্তদাতাদের সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদানকরি। এতে করে ওই রোগীদের জীবনে আশার আলো জাগে।

আমাদের সমাজে বেশির ভাগ মানুষই রক্ত দিতে ভয় পায়। এই ভয় থেকেই নিজের আত্মীয়-স্বজনকেও রক্ত দেওয়া থেকে বিরত থাকে। আর আমি মানুষের এই ভয়কে দূর করার জন্যই বিপদের সময় রক্ত দেই তবে কৌশলে তাদের (অন্য রোগী) কাছ থেকে পরবর্তি সময়ে স্বেচ্ছায় রক্তদানের প্রতিশ্রুতি আদায় করি, যাতে করে সমাজে স্বেচ্ছায় রক্তদানকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমাজে স্বেচ্ছায় রক্তদানকারীর সংখ্যা বৃদ্ধি পেলে আর কোন মানুষ রক্তের অভাবে অকালে মারা যাবে না। আমি শুধু ঝিকরগাছা উপজেলাতে নয় বরং সেবা সংগঠনের মাধ্যেমে সারা বাংলাদেশ জুড়ে কাজ করতে চাই। এছাড়াও আমাদের এই সেবা সংগঠনকে সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে এগিয়ে নিতে চাই। আমি আজীবন মানুষের পাশে থেকে তাদের উপকার করে যেতে চাই।


ঝিকরগাছার তরুণ সমাজসেবক আলমগীরের সহযোগিতায় হুইল চেয়ার পেলো প্রতিবন্ধী শিশু নয়ন

ঝিকরগাছার তরুণ সমাজসেবক আলমগীরের সহযোগিতায় হুইল চেয়ার পেলো প্রতিবন্ধী শিশু নয়ন

 
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় তরুণ সমাজসেবক আলমগীর হোসেন মোল্লার সহযোগিতায় হুইল চেয়ার পেল ৮বছরের শিশু নয়ন। নয়ন জন্ম থেকে প্রতিবন্ধী। সে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নংনকে হুইল চেয়ার দেওয়ার জন্য বাববাকপুর গ্রামে পৌছালে, সেখানে গ্রামের বিভিন্ন বয়সের লোকজন উপস্থিতে হুইল চেয়ারটি দেওয়া হয়।

এসময় ঘরোয়া অনুষ্ঠানের গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গদখালী ইউনিয়নের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক আলমগীর হোসেন মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছার অরাজনৈতিক সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছার অরাজনৈতিক সংগঠন সেবা’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, গদখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ, নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন প্রমূখ।

মানুষের অসম্ভব বলে কিছুই নেই....জেলা প্রশাসক (ভারঃ) হুসাইন শওকত

মানুষের অসম্ভব বলে কিছুই নেই....জেলা প্রশাসক (ভারঃ) হুসাইন শওকত

 ঝিকরগাছায় এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি'র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

মানুষের অসম্ভব বলে কিছুই নেই....জেলা প্রশাসক (ভারঃ) হুসাইন শওকত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি'র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও জাগ্রত ঝিকরগাছা সংগঠনের সহযোগিতায় শনিবার সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা মিলনায়তনে লেখক রাশেদুল ইসলামের ‘লকডাউনে আমার মা’ নামক বইয়ের উপর আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুসাইন শওকত।

তিনি তার বক্তব্যে বলেন, মানুষের অসম্ভব বলে কিছুই নেই, তারই বাস্তব প্রমাণ দিলো আমার জেলার মধ্যে ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীরা। এই লকডাউনের মধ্যে আমাদের শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি, পাঠ্যপুস্তকের বাহিরে ‘লকডাউন আমার মা’ নামক আরেকটি পুস্তক পাঠ্যকরে এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আজ তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে। তাদেরসহ সকলকে আমার জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

দেশবরেণ্য কথাসাহিত্যিক ও এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি কমিটির ঝিকরগাছা পর্বের আহ্বায়ক হোসেনউদ্দীন হোসেন'র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ডক্টর সাঈফ ফাতেউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন, অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন প্রধান নির্বাহী ও এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতার আলোচ্য বইয়ের লেখক মোঃ রাশেদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ প্রমুখ।

জাগ্রত ঝিকরগাছার নির্বাহী পরিচালক মাহাবুব শাহারিয়ার অনুষ্ঠান সম্পর্কে বলেন, সারাদেশের মধ্যে অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম পর্ব ঝিকরগাছা উপজেলায় আয়োজন করায় আমরা গর্বিত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাগ্রত ঝিকরগাছা সংগঠনের উদ্যোক্তা ফারহানা বিলকিস ও শিরিন সুলতানা।


 ঝিকরগাছায় ফ্রী  ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝিকরগাছায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পায়রাডাঙ্গা যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রী  ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় পয়রাডাঙ্গা ১নং মসজিদের সামনে ফ্রী  ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, পায়রাডাঙ্গা যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর রব, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, পায়রাডাঙ্গা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক শাকিল আহমেদ মিলন যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল শাহারিয়া পারভেজ নিপু, তৌসিফ আলম শোভন, সাকিব হোসেন, সুজন আহম্মেদ, আরিফ হোসেন, সাবিকুন নাহার স্মৃতি, খাদিজা খাতুন, শেখ জামাল, মায়িয়া খাতুন, প্রীতি, নুসরাত, ইয়ামিন, রাব্বি, রায়হান পারভেজ শাওন, আবু সাইদ, খাদিজা আক্তার রুমি, রোকনুজ্জামান, আলাউদ্দিন গাজী, সাইদুল ইসলাম ড্যানি , শরিফুল ইসলাম, রাজিব হোসেন , সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, মহিবুর রহমান, সাব্বির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ঝিকরগাছার অসহায় মানুষের পাশে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঝিকরগাছার অসহায় মানুষের পাশে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার অসহায় মানুষের পাশে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: এস.কে. রাজিবুল ইসলাম। হাসপাতালের অন্তঃবিভাগে গিয়ে সরজমিনে দেখা যায় তিনি প্রতিটি গুরুতর রোগীর কাছে গিয়ে মনোযোগ সহকারে সমস্যার কথা শুনে চিকিৎসা দিচ্ছেন। নিজ হাতে রোগীর প্রেসার এবং ডায়াবেটিস মাপছেন। তার সেবায় হাসপাতালে চিকিৎসাা নিতে আসা রোগীরা বেশ সন্তুষ্ট। করোনার মধ্যেও নিজের জীবনে ঝুঁকি নিয়ে রোগীর কাছে গিয়ে চিকিৎসা দেওয়া ডাক্তারে সংখ্যা অনেক কম হলেও উনি নিয়মিত রোগীদের সেবা দান করছেন। ইতিমধ্যে চলতি আগষ্ট মাসের শুরুতেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: এস.কে. রাজিবুল ইসলাম বলেন, আমাকে যখন কেউ প্রশ্ন করে, ডাক্তার সাহেব হাসপাতালে কি সিজার হচ্ছে? ডাক্তার সাহেব, বাচ্চার মায়ের প্রসব বেদনা উঠেছে, কি করবো? তখন মনটা খারাপ হয়ে যায়। জনগনের মনে ভয় ধরিয়ে তাদেরকে বছরের পর বছর সরকারি হাসপাতাল বিমুখ করছে একদল অসাধু দালাল। আমি ঝিকরগাছাবাসী কে জানাতে চাই, আপনারা সরকারি হাসপাতালে আসুন। ২৪ ঘন্টা সহজ সন্তান প্রসব নিশ্চিত করার জন্য আমাদের রয়েছেন ৪ জন প্রশিক্ষিত মিউ-ওয়াইফ। সকাল ৮টা থেকে ২টা অবধি প্রতিদিন সিজার করছেন জুনিয়র কনসালটেন্ট ডা: আঞ্জুমান আরা ইলোরা (এফসিপিএস গাইনি এন্ড অবস) সম্পুর্ণ বিনামুল্যে ঝিকরগাছা হাসপাতালে সিজার এনং নরমাল ডেলিভারি হচ্ছে। আপনারা আসুন, ভরসা রাখুন। সরকারি হাসপাতাল থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও তিনি করোনাভাইরাসের ক্ষেত্রে হালকা জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট দেখা দেয় এবং ডেঙ্গুর ক্ষেত্রে উচ্চমাত্রায় জ্বর, গায়ে ফুসকুড়ি ও প্রচন্ড মাথাব্যাথা হয়। আপনার ডেঙ্গু বা করোনাভাইরাস হয়েছে সন্দেহ হলে, সাথে সাথে সরকারি হাসপাতালে এসে ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন এবং তার পরামর্শ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

 ঝিকরগাছায় ইজিবাইক-মটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

ঝিকরগাছায় ইজিবাইক-মটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার বেনেয়ালীতে যশোর-বেনাপোল মহাসড়কের উপর ইজিবাইক-মটরসাইকেল সংঘর্ষে বা মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছে। নিহতরা হল, মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে মটরসাইকেল চালক নয়ন হোসেন (২০), হাসান আলীর ছেলে তৌহিদ হোসেন (১৯) ও যশোর শংকরপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে জীবন  হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে একটি মটরসাইকেল যোগে তিন বন্ধু ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী- পানিসারার ফুলবাগান এলাকায় বেড়াতে যাওয়ার পথিমধ্যে বেনেয়ালী বাজাওে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে অভারটেক করতে গিয়ে বিপরিত দিক থেকে আসা আর একটি ইজিবাইকে এসে ধাক্কা দিলে মটরসাইকেল আহরী জীবন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় মারাত্বক আহত অবস্থায় অপর দুই বন্ধুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তারা মারা যায়।

 কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন’র মাতার ইন্তেকাল : সমবেদনা জ্ঞাপন

কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন’র মাতার ইন্তেকাল : সমবেদনা জ্ঞাপন

চাঁদনী বিডি ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলা কৃর্তিসন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন’র মাতা রিজিয়া রওশন  (৭৫) নিজ বাড়িতে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং কুইন্স হসপিটালে চিকিৎসাধীন থাকার পর রবিবার বাড়িতে এসে চিকিৎসা গ্রহণ করছিলেন।মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের  মধ্যে শোকের ছায়া নেমে আসে। এশাবাদ নবগ্রাম প্রাইমারী স্কুল ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হবে।

উল্লেখ্য, তার পিতা রওশন আলী সরদার (৮০) সম্প্রতি ১৯ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল “চাঁদনী বিডি” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ ব্যবস্থাপনা সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, বার্তা সম্পাদক একরামুল হক খোকন, সহ বার্তা সম্পাদক মাষ্টার আশরাফুজ্জামান বাবু সহ অফিসিয়াল সকল কর্মকর্তাবৃন্দ।  

ঝিকরগাছায় অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ

ঝিকরগাছায় অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ

 আফজাল হোসেন চাঁদ  :

যশোরের ঝিকরগাছায় সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের জন্য ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করা হয়েছে। ঢাকা এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মনিরুজ্জামান এবং ইডেন কলেজের সহকারী অধ্যাপক ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের চেয়ারপারসন মোছাঃ নাছিমা সুলতানার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের ক্যাম্পাসে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোঃ হুসাইন শওকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান পিন্টু, সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের সদস্য উজ্জ্বল হোসেন, মাহাবুবুল আলম বিপ্লব প্রমুখ।


 যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলস ভাবে কাজ করে চলেছে ঝিকরগাছার মেঘনা খাতুন

যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলস ভাবে কাজ করে চলেছে ঝিকরগাছার মেঘনা খাতুন

আফজাল হোসেন চাঁদ :

যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজসেবাকে অগ্রাধিকার দিয়ে নারী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছে মেঘনা খাতুন। তিনি নারী উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ১৯৮৭ সালে উপজেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বি.এসসি (অনার্স), এম.এসসি (ভূগোল ও পরিবেশ) ডিগ্রী অর্জন করে কোন চাকরীতে যোগদান না করে নিজেকে সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন। ২০০৫ সাল হতে তিনি কম্পিউটার ও যুব উন্নয়ন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে যুব ও যুব নারী উন্নয়নে কাজ করে চলেছেন। বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। এ দেশের কর্মসংস্থানেও তারুণ্যের ভূমিকা রয়েছে অসামান্য। আমাদের  দেশের অনেকগুলো বড় সমস্যার মধ্যে বেকারত্ব সমস্যাটাই হল অন্যতম। আমাদের এলাকা গুলোতেও এর ব্যতিক্রম নয়। আর এই বেকারত্বের মূল কারণ হল কারিগরী শিক্ষার অভাব। ক্ষেত্রবিশেষে কম্পিউটার শিক্ষার অভাব। আমাদের এলাকার শিক্ষিত বেকারের সংখ্যা কম নয়, যারা কম্পিউটার শিক্ষায় অজ্ঞ। ফলে যে কোন চাকুরীর ইন্টারভিউতে ঝড়ে পড়ছে বা অনেক সময় চাকুরীর আবেদনই করতে পারছে না কম্পিউটার শিক্ষার অভাবে। তাছাড়া আধুনিক বিশ্বের সাথে আমাদের মানিয়ে চলতে হলে কম্পিউটার শিক্ষা অত্যাবশ্যক। আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি তা এই কম্পিউটার শিক্ষা ছাড়া কখনোই সম্ভব নয়। অত্রাঞ্চলের বেকার, অদক্ষ যুব ও যুব মহিলাদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষত্ব বেকার, অসহায়, অদক্ষ ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের এবং ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যশোরের ঝিকরগাছা উপজেলার পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন। তিনি নিজ উদ্যোগে রূপান্তর কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং এর ব্যাপকতা বৃদ্ধি ও বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রীদের অধিকতর আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে কপোতাক্ষ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নামে আরও একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদনক্রমে ২০০৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান থেকে ০৬ মাস মেয়াদী অফিস এ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাউন, ডিজিটাল ভূমি জরিপ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে মোট ২ হাজার ৩ শত ৯৩জনসহ সর্বমোট ৩ হাজার ৮শত ৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে যশোর তথা ঝিকরগাছা ও পাশ্ববর্তী এলাকার অসংখ্য যুবক-যুব মহিলা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আজ তারা স্বাবলম্বী হয়ে চাকরিতে কর্মরত। আবার কেউ কেউ ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার সাথে জীবন-যাপন করছে। মনোরম পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানটি অত্রাঞ্চলের সর্ববৃহৎ সৃজনশীল, সর্বাধুনিক ও ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সুনাম অর্জন করেছে এবং এ অঞ্চলে প্রতিষ্ঠানটি সফলতার শীর্ষে অবস্থান করছে। যশোর জেলার ঝিকরগাছা, চৌগাছা, মণিরামপুর ও শার্শা অঞ্চলের সাধারণ মানুষ অপেক্ষাকৃত দরিদ্র। বিশেষ করে মহিলাদের কোন আয়বর্ধক বা আয়ের সাথে জড়িত নেই। মেঘনা খাতুন ২০০৫ সাল থেকে অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দর্জ্জিবিজ্ঞান, এমব্রয়ডারি, বøকবাটিক ও হস্তশিল্প বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এবং প্রশিক্ষিত মহিলাদের তৈরী হস্তশিল্প পণ্য বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন। আর তিনি সে লক্ষ্যে যশোরের ঝিকরগাছা বাজার সংলগ্নে প্রতিষ্ঠা করেন রূপান্তর হস্তশিল্প এন্ড ফ্যাশন পার্ক শো-রুম। এখন পর্যন্ত এ কার্যক্রমে মোট ১ হাজার ৫শত ৭০জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে এবং পেন ফাউন্ডেশন কর্তৃক প্রদানকৃত হস্তশিল্প প্রশিক্ষণ নিয়ে প্রায় ৮৫০ জন মহিলাকর্মী নিজেরাই হাতের কাজের থ্রি-পিচ, নকশীকাঁথা, শাড়ী, বেডশীট, পাঞ্জাবীসহ নানান রকম হস্তশিল্প পণ্য তৈরী করছে এবং এসকল পণ্য পেন ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলা ও বিদেশে বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের মহিলাকর্মীগণ আজ স্বাবলম্বী। ঝিকরগাছাঞ্চলের সমাজে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, অসহায় শিশু যাদের অনেকেরই মা-বাবা ফেলে রেখে অন্যত্র চলে গেছে, কারোর মা নেই, কারোর বাবা নেই, অভিভাবকদের মধ্যে অনেকেই অন্যের বাড়িতে ঝি এর কাজ করে, কারোর বাবা ভ্যান চালক, বাস-ট্রাকের হেলপার, মিস্ত্রী, তাদের ঘরে ঠিকমত খাবার থাকে না, তারা এক রকম অসহায়ত্বের মধ্যে জীবন-যাপন করে, এরকম পরিবারের শিশুরা পড়াশোনার স্বপ্ন দেখেনি কখন, পড়াশুনা না করে  ঘোরাফেরা করে, একটু চলার মত বড় হলেই শিশুশ্রমের শিকার হয়। সেই সকল শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দিতে ২০১৭ সাল থেকে মেঘনা খাতুন নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বপ্নলোকের পাঠশালা’। যশোরের ঝিকরগাছায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র চলমান ০২টি ক্যাম্পাসে চলতি ২০২১ সালে ১৭০জন শিক্ষার্থী সম্পূন্নভাবে ফ্রি-তে লেখাপড়া করছে এবং ২০১৭-২০২০সাল  পর্যন্ত মোট ৪৮০জন শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। মেঘনা খাতুন সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার খরচ মেটানোর জন্য ঝিকরগাছায় বেকার, অসহায় ও অদক্ষ মহিলা এবং স্বপ্নলোকের পাঠশালার হতদরিদ্র  অভিভাবকদের হস্তশিল্প প্রশিক্ষণের ব্যবস্থা, তাদের তৈরী হস্তশিল্পের পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন। হস্তশিল্পের পণ্য বিক্রয়লব্ধ অর্থের লভ্যাংশ দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ব্যয় করে থাকেন। অসংখ্য বেকার, অসহায় ও অদক্ষ মহিলা এবং স্বপ্নলোকের পাঠশালার হতদরিদ্র অভিভাবক প্রশিক্ষণের মাধ্যমে ক্রমাগতই স্বাবলম্বী হয়ে উঠছে। মেঘনা খাতুন একদিকে মানবসেবা ও সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন। অন্যদিকে বেকার, অসহায়, হতদরিদ্র ও অদক্ষ মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে এবং তাদের তৈরী পণ্য দেশে-বিদেশে বিক্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। কোভিড-১৯ মহামারি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে অদম্য মানসিকতা নিয়ে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন দেশের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে ২০২০ সালের মার্চ অধ্যবধি পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা এবং এর বিস্তার প্রতিরোধে বিভিন্ন কার্যকরী উদ্যেগ গ্রহণ করেছে। পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবান, পোস্টার এবং লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য হিসেবে সুজি, গুড়া দুধ, চিনি, বিস্কুট এবং অভিভাবকদের মাঝে নগদ অর্থ বিতরণসহ মানবিক সহায়তায় (চাল, ডাল, তেল, আলু, চিনি, পিঁয়াজ, সবজি, লবণ) পণ্যসহ প্যাকেট এছাড়াও ঈদ উপলক্ষে স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষার্থীদের ঈদ পোশাক এবং অভিভাবকদের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, কিসমিস, ডালডা, প্যাকেট দুধ, চাল, ডাল, তেল ও আলু) পণ্যসহ প্যাকেট বিতরণ করা হয়। উপজেলার ইউনিয়ন সমূহে ওয়ার্ড ভিত্তিক মোট ১০৮টি স্বেচ্ছাসেবক কমিটি গঠন। বিদেশ থেকে দেশে আগতদের ১৪দিন পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করানো বিষয়ে স্বেচ্ছাসেবক দল স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে সহযোগিতা প্রদান, একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না এবং বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং হাঁচি-কাশি শিষ্টাচার মেনে চলুন এ সংক্রান্ত মাইকিং, করোনা ভাইরাসে পজিটিভ ব্যক্তিদেও ঔষধ, ফলমূল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, করোনা ভাইরাসে আক্রান্ত মৃতব্যক্তির নিরাপদ ভাবে দাফন/সৎকারসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে কমিটি গঠনপূর্বক উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত ভাবে বিলিসিং পাউডার মিশ্রিত পানি ছিটানো, উপজেলার সকল জনগোষ্ঠিকে সচেতন করার পদক্ষেপ গ্রহণ, স্থানীয় কাঁচাবাজার ও পশুহাটে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। সাধারণ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ ও ভ্যাকসিন গ্রহণের ফ্রি রেজিস্ট্রেশন করানো ও খাদ্য সহায়তার ৩৩৩ নম্বরে নাম নিবন্ধন করার জন্য উদ্বুদ্ধকরণ হ্যান্ডবিল বিতরণ, ফেষ্টুন প্রদর্শন ও মাইকে প্রচার করা হয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভূক্ত স্বেচ্ছাসেবী ও সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সংস্থা পথফাইন্ডার টু ইমপাওয়ারমেন্ট অব নেশান পেন ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে নারী ও শিশুদের পাচার প্রতিরোধ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম, স্বাস্থ্যসম্মত পায়খানা (স্যানিটেশন), প্রতিবন্ধীদের পুনর্বাসর কার্যকম, দল গঠন ও সঞ্চয় মনোভাব সৃষ্টির কার্যক্রম, এইডস প্রতিরোধ প্রকল্প, বন্যার্থদের সাহায্য প্রদান, মৎস্যচাষ ও হাঁস মুরগী পালন প্রকল্প, বনায়ন ও নার্সারী কর্মসূচী, ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন সহ বিভিন্ন স্বেচ্চাসেবী কার্যক্রম পরিচালনা করছে। তিনি সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ জয়িতা ২০১৭” নির্বাচিত হন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা কর্তৃক “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০” এ টপ ৫০ নির্বাচিত হয়েছেন।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন বলেন, আমি বিশ্বাস করি বাড়ির মহিলারা যদি কোন আয়বর্ধক কাজের সাথে সম্পৃক্ত হয় তাহলে তাদের সংসারে স্বচ্ছলতা আসবে এবং সেই পরিবারে তার মর্যাদা বৃদ্ধি পাবে। ছেলে- মেয়েদের লেখাপড়ায় গতি আসবে। যে সকল যুব মহিলারা বেকার তাদেরকেও স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাহলে আমাদের দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হতে বেশি দিন লাগবেনা। এছাড়াও মানুষ মানুষের জন্য এই কথাকে বাস্তবায়ন করতে আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে থাকতে হবে।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন আমাদের একজন উদ্যোক্তা। আমাদের পাশাপাশি উপজেলার যুব ও যুব নারীদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণের মাধ্যমে অত্রাঞ্চলে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ইতোমধ্যে নানান রকম সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অব্যাহত রেখেছে। সংগঠনটি জাতীয় যুব পুরস্কার অর্জনের যোগ্য বলে আমি মনেকরি।


 জেলা প্রশাসককের দাপ্তরিক কাজের জন্য মাস্ক দিলেন ঝিকরগাছার পেন ফাউন্ডেশন

জেলা প্রশাসককের দাপ্তরিক কাজের জন্য মাস্ক দিলেন ঝিকরগাছার পেন ফাউন্ডেশন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খানের নিকট তার দাপ্তরিক কাজে বাহিরে থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে বিতরণের জন্য এক হাজার মাস্ক এবং সংস্থার প্রোফাইল সহ প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০টায় জেলা প্রশাসককের কার্যালয়ে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেঘনা ইমদাদ, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহ-সভাপতি শাহজাহান কবীর নান্নু,  পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত  রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ প্রমুখ।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ বলেন, পেন ফাউন্ডেশন করোনা ভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে ভাইরাসের সংক্রমণ মোকাবেলা বা বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণকল্পে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং কার্যক্রমের এধারাবাহিকতা চলমান থাকবে। তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করেছেন।


ঝিকরগাছায় অপারেশনের অনুমোদন না থাকায় : শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তালা

ঝিকরগাছায় অপারেশনের অনুমোদন না থাকায় : শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তালা

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ক্রমাগতই চলছে অবৈধ বা সরকারি অনুমোদন বিহিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বন্ধের অভিযান পরিচালনা করছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন’র নির্দেশনায় মোবারকপুর জামে মসজিদের সামনে আব্দুর রাজ্জাক কমপ্লেক্সে থাকা অবৈধ বা সরকারি অনুমোদন বিহিন শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম ওরফে শরিফ উদ্দীন এর উপস্থিতিতে অপারেশনের অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশন করায় প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও প্যাথলজির রুমে তালাবদ্ধ করে দিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাড়িয়াদেয়াড়া গ্রামের এক গৃহবধুর সিজারিয়ান অপারেশন করেন, শাপলা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রাঃ) এবং গাইনী ও সার্জারী বিষয়ে অভিজ্ঞ ডাক্তার নূরছালী। যথারীতি অপারেশনের বিষয়টা যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন’র জানতে পারেন। তাৎক্ষনিক তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ রশিদুল আলমকে নির্দেশ দেন শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম বলেন, সরকারি নিয়মনীতি মেনে প্রতিষ্ঠান পরিচালনা করলে কোন সমস্যা নেই। সরকারি নিয়মনীতি না মেনে অন্যায়ের পক্ষ নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করলে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রাঃ) এবং গাইনী ও সার্জারী বিষয়ে অভিজ্ঞ ডাক্তার নূরছালী। তিনি যে তার নামের সাথে এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রাঃ) পদবী ব্যবহার করেছে এটা ঠিক আছে। তবে এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রাঃ) সাথে কেউ গাইনী ও সার্জারী বিষয়ে অভিজ্ঞ পদ ব্যবহার করে অপারেশন করবে এটা ঠিক নয়। যে ব্যক্তি এমবিবিএস, ডিএমইউ (আল্ট্রাঃ) পদ ব্যবহার করবে সেই একই ব্যক্তি গাইনী ও সার্জারী বিষয়ে অভিজ্ঞ হতে পারবে না। আমি উক্ত প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের গিয়ে তাদের যন্ত্রপাতি অগোছালো পাওয়া যায়। কিন্তু শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম ওরফে শরিফ উদ্দীনকে ক্রমাগতই সরকারি অনুমোদন বিহিন প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করতে বলা হলেও তিনি আমাদের কথা শোনেন না। ইতি পূর্বে তার (মোঃ শরিফুল ইসলাম ওরফে শরিফ উদ্দীন) অবৈধ প্রতিষ্ঠান সালেহা ক্লিনিক ও পুলেরহাটে সততা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামক দু’টি ক্লিনিক সিলগালা করা হয়েছে এবং বর্তমানে তার এই প্রতিষ্ঠানটিও পূর্বের ন্যায় একই ধারায় চলছে।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গণপতি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ কামরুজ্জামান, থানার এসআই (নিঃ) সুমন বিশ্বাস সহ আরো অনেকে। 


ঝিকরগাছায় সভাপতি করোনা আক্রান্ত হওয়ায় সুস্থতা কামনা করেছেন প্রধান শিক্ষক

ঝিকরগাছায় সভাপতি করোনা আক্রান্ত হওয়ায় সুস্থতা কামনা করেছেন প্রধান শিক্ষক

 
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সভাপতি মোঃ মাহবুবুল হক করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করেছেন প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। সোমবার করোনা টেষ্ট এ তিনি সহ তার সহধর্মিনীর ফলাফল পজিটিভ এসেছে।

বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বুধবার সাংবাদিকদের নিকট তার দেওয়া বক্তব্যে বলেন, তিনি খুবই কাজ প্রিয় মানুষ। যার কারণে তিনি আজ করোনা আক্রান্ত হয়েছেন। আল্লাহর নিকট সবাই দোয়া করবেন আমাদের ইউএনও স্যার যেন অতিদ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসেন।

ঝিকরগাছায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দু'প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৪

ঝিকরগাছায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দু'প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৪

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দু'প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৪ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার যশোর থেকে যাত্রী নামিয়ে ঢাকা মেট্রো গ ৩১-১৬৩৮ মালিক তারেক হোসেন (৩৭) ঝিকরগাছা‌ বাজারে আসার সময় এবং অপার দিক থেকে বেপরোয়া ভাবে আসা সাতক্ষীরা থেকে ঢাকা মেট্রো ক ১১-২৯৬০ প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর আলম (৬১) তিনি তার গাড়ির ড্রাইভার রবিউল কে সাথে নিয়ে যশোরের আত্মীয় বাড়ীতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দুপুর ১টায় স্থানীয় বিএম স্কুল সংলগ্ন পালপাড়ার দাউদ স'মিলের সামনে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে ৪জন আহত হয়েছে। আহতরা হলেন, সাতক্ষীরা পাঁচরক্ষি গ্রামের প্রাইভেটকারে মালিক জাহাঙ্গীর আলম (৬১), আবেনুর বেগম (৫২), সামিউল আলম জজ (২), অজ্ঞাত আরও ১জন। ঘটনাস্থল থেকে সাতক্ষীরার প্রাইভেটকারের ড্রাইভার রবিউল পালিয়ে গেছে বলে সবাই ধারণা করছেন।

তাৎক্ষণিক থানার জরুরী অফিসার এসআই সুমন বিশ্বাস এসে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানার পুলিশের এসআই মোফাজ্জল ফোর্স সহ উপস্থিত হন। এসময় নাভারণ হাইওয়ে থানার পুলিশের এসআই মোফাজ্জল সাংবাদিকদেরকে বলেন, সড়ক দুর্ঘটনায় যেহেতু হয়েছে সেহেতু গাড়ি দু'টো ফাঁড়িতে নিয়ে যাওয়া লাগবে। ঘটনাস্থলে আহতের বিষয়ে শুনেছি কিন্তু কেউই নিহত হয়নি।

ঝিকরগাছায় ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন ও ত্রাণ বিতরণ করলেন সাংসদ ডাঃ নাসির উদ্দিন

ঝিকরগাছায় ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন ও ত্রাণ বিতরণ করলেন সাংসদ ডাঃ নাসির উদ্দিন

  

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন ও ২৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে সরকার আপনাদের পাশে সর্বদা রয়েছে। আপনাদের উপকারের জন্য যেটা করার দরকার সেটা ক্রমাগই করা হচ্ছে। আপনারা নিরাশ না হয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করে চলুন। আমরা হয়তো অচিরেই এই মহামারী থেকে মুক্ত হতে পারবো ইনশাল্লাহ।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন কন্সেন্ট্রের গ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার  ডা. এস.কে. রাজিবুল ইসলাম। এছাড়াও সকাল ১১টায় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক সহায়তা ও বাস্তবায়নে ২৩০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান, লুবনা তাক্ষী,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মুস্তাফিজুর রহমান মুসা সহ আরো অনেকে।  


 ঝিকরগাছা পশুহাটে পেন ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা

ঝিকরগাছা পশুহাটে পেন ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পশুহাটে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পশুহাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে বিনামূল্যে ৩হাজার মাস্ক বিতরণ এবং যশোর জেলা প্রশাসন কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে, করোনা সংক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য কোরবানীর পশুর হাট ও ঈদের জামাত সহ সর্বত্র সতর্ক থাকতে, মাস্ক পড়তে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, ভীড় এড়িয়ে চলতে এবং সম্ভব হলে ঘরে থাকুন এই বিষয়ে নির্দেশনাসমূহ মাইকের মাধ্যমে প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেঘনা ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, মাস্টার শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ ও জাহাঙ্গীর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ বলেন, মাস্ক বিতরণ করার সময় দেখা যায় অসংখ্য ক্রেতা-বিক্রেতা মাস্ক পরিধান না করেই পশুহাটে আগমন করছে। বেশিরভাগ মানুষ সামাজিক দুরত্ব মানছে না। তিনি স্বাস্থ্য বিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য সকলের প্রতি আহবান করেন। তিনি আরও বলেন পেন ফাউন্ডেশন করোনা ভাইরাস শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে এর সংক্রমণ মোকাবেলা এবং এর বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং এধারা চলমান থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।